× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যরকম আলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বলিউড অভিনেত্রী,আলিয়া ভাট। ছবি: ইন্সটাগ্রাম থেকে।

বলিউড অভিনেত্রী,আলিয়া ভাট। ছবি: ইন্সটাগ্রাম থেকে।

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আলফা’র টিজার। যশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন এই সিনেমাকে ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে, বিশেষ করে আলিয়া ভাটের ভিন্নধর্মী ও দুর্ধর্ষ উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের টিজারটি শুরু হয় ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যের পরবর্তী ঘটনাপ্রবাহ দিয়ে। সেখানে দেখা যায়, ছোট্ট সীতার হাতে ‘আলফা’ সংগঠনের প্রতীকী ট্যাটু এঁকে দিচ্ছেন তার বাবা। সীতা চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং তার বাবার চরিত্রে রয়েছেন ববি দেওল।

গল্পের মোড় ঘুরে যায় সীতার ১৮তম জন্মদিনে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাবা তার হাতে তুলে দেন একটি রহস্যময় ঘরের চাবি এবং নির্দেশ দেন জীবনের প্রথম মিশন সম্পন্ন করার। এমন এক ভয়ংকর দায়িত্বের কথা শুনে মুহূর্তের জন্য থমকে যায় সীতা। তখন বাবা তাকে স্মরণ করিয়ে দেন, এই দিনের জন্যই ছোটবেলা থেকে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তাকে প্রস্তুত করা হয়েছে।

এরপর টিজারে একের পর এক অ্যাকশন দৃশ্য দর্শকের সামনে হাজির হয়। সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে একাই লড়াই করতে দেখা যায় সীতাকে। ধীরে ধীরে সে পরিণত হয় একজন দক্ষ, নির্মম ও ভয়ংকর স্পাইয়ে। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে ছোটবেলা থেকেই তাকে একজন দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।

পুরো টিজারজুড়ে রয়েছে চমকপ্রদ অ্যাকশন, বন্দুকযুদ্ধ এবং হাতাহাতি লড়াইয়ের দৃশ্য। এসব দৃশ্যে আলিয়া ভাটের উপস্থিতি দর্শককে মুগ্ধ করলেও সামাজিক মাধ্যমে টিজারটি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই আলিয়ার অভিনয় ও স্ক্রিন প্রেজেন্সের প্রশংসা করেছেন। তবে অ্যাকশন দৃশ্যের উপস্থাপন, সম্পাদনা এবং কিছু অভিনয় নিয়ে সমালোচনাও করেছেন কেউ কেউ।

‘আলফা’ সিনেমায় আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও শর্বরী ওয়াঘ। যদিও প্রকাশিত টিজারে তাদের দেখা যায়নি। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল। আদিত্য চোপড়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও শ্রীধর রাঘবন, আর মূল গল্পের ভাবনা এসেছে উদয় চোপড়ার কাছ থেকে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোর গল্পের ধারাবাহিকতাও এগিয়ে নিয়ে যাবে ‘আলফা’। অ্যাকশন, রহস্য ও গুপ্তচরবৃত্তির রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা