× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও দর্শকদের জন্য ওটিটি প্লাটফর্মগুলো নিয়ে এসেছে নতুন নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। রহস্য, থ্রিলার, অ্যাকশন, হরর থেকে শুরু করে পারিবারিক ও বন্ধুত্বের গল্পÑ সব ধরনের দর্শকের জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন।

কুইনস (বাংলা সিরিজ)

মুক্তি : হইচই (১২ জুন)

অভিনয়ে : মিমি চক্রবর্তী, বৈশাখী মিত্র, পায়েল দে।

গল্পসংক্ষেপ : একটি অভিজাত পরিবারের বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ ঘটনায়। বিয়ের রাতেই খুন হন পাত্রসহ পরিবারের আরও তিন পুরুষ সদস্য। অসহায় হয়ে পড়া চার নারী শোককে শক্তিতে পরিণত করে ন্যায়বিচার ও প্রতিশোধের পথে হাঁটতে শুরু করেন। অন্যায়ের বিরুদ্ধে তাদের এই লড়াই নিয়েই সিরিজ ‘কুইনস’।

ভূত বাংলা (হিন্দি সিনেমা)

মুক্তি : নেটফ্লিক্স (১২ জুন)

অভিনয়ে : অক্ষয় কুমার, টাবু, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল।

গল্পসংক্ষেপ : দাদার মৃত্যুর পর বিশাল এক প্রাসাদের মালিক হয় অর্জুন। বোনের বিয়ের আয়োজন করতে গ্রামে ফিরে সে। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পর শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। অদ্ভুত সব ঘটনার ব্যাখ্যা খুঁজতে গিয়ে অর্জুন জড়িয়ে পড়ে এক ভয়ংকর ভুতুড়ে রহস্যের অনুসন্ধানে।

কারুপ্পু (তামিল সিনেমা)

মুক্তি : প্রাইম ভিডিও (১২ জুন)

অভিনয়ে : সুরিয়া, তৃষা কৃষ্ণন, আর জে বালাজি।

গল্পসংক্ষেপ : চিকিৎসার প্রয়োজনে চেন্নাই যাওয়ার পথে চুরির শিকার হন এক বাবা ও মেয়ে। ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হলেও তারা মুখোমুখি হন দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থার। এমন সময় মানুষের রক্ষাকর্তা দেবতা কারুপ্পাসামি আইনজীবীর ছদ্মবেশে আবির্ভূত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করেন।

শেলটার (ইংরেজি সিনেমা)

মুক্তি : লায়ন্সগেট প্লে (১২ জুন)

অভিনয়ে : জেসন স্ট্যাথাম, বধি রে ব্রেথনাচ, নাওমি অ্যাকি।

গল্পসংক্ষেপ : স্কটল্যান্ডের একটি নির্জন দ্বীপে আত্মগোপনে থাকা সাবেক এমআই৬ এজেন্ট মাইকেল মেসনের জীবন বদলে যায় এক দুর্ঘটনার পর। সমুদ্রে নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধার করে মূল ভূখণ্ডে ফিরতেই সে চলে আসে কর্তৃপক্ষের নজরে। এরপর তাকে নির্মূল করতে শুরু হয় প্রাণঘাতী অভিযান, আর সেখান থেকেই শুরু হয় টানটান উত্তেজনার গল্প।

সুইট ম্যাগনোলিয়াস : সিজন ৫ (ইংরেজি সিরিজ)

মুক্তি : নেটফ্লিক্স (১১ জুন)

অভিনয়ে : জোয়ানা গার্সিয়া সুইশার, ব্রুক এলিয়ট, হেদার হেডলি।

গল্পসংক্ষেপ : দীর্ঘদিনের তিন বন্ধু ম্যাডিসন, হেলেন ও ডানা সু-কে ঘিরে এগিয়েছে জনপ্রিয় সিরিজ ‘সুইট ম্যাগনোলিয়াস’। পঞ্চম সিজনে দক্ষিণ ক্যারোলিনার সেরেনিটি শহর ছেড়ে তাদের নিউইয়র্ক সফরের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার এবং জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলে নতুন সিজনের গল্প।

রহস্য, ভৌতিক আবহ, অ্যাকশন কিংবা আবেগঘন সম্পর্কের গল্পÑ সব মিলিয়ে এ সপ্তাহে ওটিটি দর্শকদের জন্য থাকছে বিনোদনের নানা স্বাদ। তাই পছন্দের প্লাটফর্মে চোখ রাখলেই মিলবে নতুন কনটেন্টের দারুণ সব আয়োজন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা