× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন অভিনেতা আদর আজাদের বাবা

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

মতবিনিময় সভায় অভিনেতা আদর আজাদ ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মতবিনিময় সভায় অভিনেতা আদর আজাদ ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউড অভিনেতা আদর আজাদের বাবা আকরাম হোসেন বাসেদ। 

সদর উপজেলার ফাপোঁড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চকদূর্গা গ্রামে মঙ্গলবার রাতে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন আকরাম হোসেন বাসেদ।

সভায় আদর আজাদের সাথে উপস্থিত ছিলেন খল অভিনেতা ডন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আকরাম হোসেন বাসেদ বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই নেই। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। সেই শক্তি নিয়েই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করতে চাই।”

এসময় আদর আজাদ বলেন, ”আমার বাবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আজ এখানে যারা এসেছেন, তারা প্রকৃত অর্থেই দলকে ভালোবাসেন”।

তিনি আরও বলেন, “২০১৬ সালে আমার বাবা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সে সময় নানা প্রতিকূলতা ও মামলা-হামলার মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মূল শক্তি সততা। ৩০ বছর ধরে রাজনৈতিক পরীক্ষার পরও যদি আবার নিজেকে প্রমাণ করতে হয়, সেটি কষ্টের। তবে আমি আশা করি, জনগণ তাকে সমর্থন দেবেন”।

আদর আজাদ বলেন, “আমার বাবার চেয়ে বেশি সৎ ও যোগ্য কোনো প্রার্থী দেখাতে পারলে তিনি নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অসৎ কাজ করলে জনগণ তা মেনে নেবে না”।

সভায় বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় নেতা ও চলচ্চিত্র অভিনেতা ডন। তিনি বলেন, “আকরাম হোসেন বাসেদের মতো একজন সৎ মানুষের পাশে থাকলে এই ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। গত ৩০ বছরে তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপির রাজনীতিকে তিনি সব সময় ধরে রেখেছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা