× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন বিন্দু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আফসানা আরা বিন্দু।

আফসানা আরা বিন্দু।

একসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আফসানা আরা বিন্দু। তবে গত কয়েক বছর অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছেন এই অভিনেত্রী।

ওটিটি প্লাটফর্ম হইচই-এর নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

সম্প্রতি সিরিজটির নতুন পোস্টার প্রকাশ করেছে হইচই বাংলাদেশ। পোস্টারে দেখা গেছে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে। তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরনো সংবাদপত্রের স্তূপÑ গল্পটির অনুসন্ধানধর্মী আবহের ইঙ্গিত দেয়।

‘হেডলাইন’-এর অন্যতম বড় আকর্ষণ আফসানা আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে সিরিজটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল এবং রায় রাজন্যাসহ আরও অনেকে।

সিরিজটির পরিচালক সালেহ সোবহান অনীমের মতে, নানা অস্থিরতার সময়ে দর্শকদের জন্য একটি স্বস্তিদায়ক গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তারা। ‘হেডলাইন’ শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং এর আড়ালে রয়েছে আবেগ, সম্পর্ক এবং পারিবারিক টানাপড়েনের এক মানবিক গল্প।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা আফসানা আরা বিন্দুর এই প্রত্যাবর্তন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, তার উত্তর মিলবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা