× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

মাহির মনকথা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে।

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয়জীবন, ঈদের কাজ, ব্যক্তিজীবন এবং সমসাময়িক কিছু বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তার সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস

কেমন আছেন? ঈদের সময়টা কেমন কাটালেন?

আমি ভালো আছি। ঈদের সময়টা পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে পরিবারের সঙ্গে খুবই ভালোভাবে এই সময়টা কাটিয়েছি।

ঈদের কাজ সম্পর্কে জানতে চাই?

এবারের ঈদে প্রায় ১০-১১টা নাটকের কাজ করেছি। এতগুলো কাজ করেছিলাম কিন্তু একটাও প্রকাশিত হয়নি। কেন হয়নি, নিজেও বুজতে পারছি না। সব না হোক দুয়েকটা নাটক মুক্তি পেতে পারত। আরশ খানের সঙ্গেও কিছু কাজ করেছিলাম গত বছর, সেগুলোও এখনও মুক্তি পায়নি।

চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আপনার কাছে কোন বিষয়গুলো গুরুত্বপায়?

অবশ্যই নাটকের গল্প। কোনো কাজের অফার পেলে আমি সবার আগে স্ক্রিপ্ট পড়ি তারপর যদি আমার মনে হয় আমি এই গল্পে/ চরিত্রে আমার মতো করে অভিনয় করতে পারব, তবেই আমি সেই গল্পে কাজ করি। গল্পের পাশাপাশি নাটকের ডিরেক্টর কে, আমার কো-আর্টিস্ট কে, এগুলোও গুরুত্বর্পূণ। আগের মতো একঢালায় কাজ এখন আর করি না। চরিত্রটা নেগেটিভ কি না বা সবকিছু মিলিয়ে যদি মনে হয় যে কাজটা করা যায়, তখনই আমি কোনো নাটকে কাজ করি। কাজের ক্ষেত্রে আমার কাছে এই বিষয়গুলো সব সময় গুরুত্ব পায়। আগের মতো এত ধৈর্যও নাই যে মাসের ৩০ দিনের ২৮ দিনই শুটিং করব।

পর্দার বাইরের মাহি সম্পর্কে জানতে চাই?

পর্দার বাইরের আমি খুবই সাধারণ। পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। বাসায় হোমওয়ার্ক বেশি করা হয়। টিভি দেখি, সিনেমা দেখি, বাইরের দেশের কাজগুলোও দেখি, রান্না করি। চেষ্টা কি মায়ের কাজে সাহায্য করার। রিসেন্টলি বোনের বেবি হয়েছে, সেখানেও কিছুদিন ছিলাম তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আর পাঁচ-দশজন সাধারণ মানুষ যেমন আমিও ঠিক তেমনই সাধারণ।

নেগেটিভ আলোচনা-সমালোচনা কীভাবে সামলে ওঠেন?

নেগেটিভ মন্তব্য পেলে কিছুই করি না। চুপচাপ থাকি গায়ে লাগাই না। কিছুই যায়-আসে না, টাইপ করে এরিয়ে যাই।

এবারের ঈদের সিনেমা দেখা হয়েছে?কোন সিনেমা কেমন লেগেছে?

ঈদের সিনেমার মধ্যে রইদ, মালিক এবং রকস্টার দেখেছি। আলাদা করে কোনো সিনেমার নাম বলতে চাই না, পরে এটা নিয়ে মন্তব্য আসতে পারে সবগুলোই ভালো লেগেছে। আমি কাজ দেখি, কাজ শিখি, তাই কারও কাজ নিয়ে ভালোমন্দ মন্তব্য করতে চাই না।

আপনার প্রিয় বন্ধু মিথিলার সিনেমা এবং তার কাজ নিয়ে আপনার অনুভূতি কেমন? কী বলতে চাইবেন তাকে নিয়ে?

মিথিলার কাজ আনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা মিথিলার জন্য। প্রায় ১০-১২ বছর আমরা একসঙ্গে ছিলাম, সেই সূত্রে আমি ওকে অনেকটা বেশি চিনি এবং জানি। ও খুবই ভালো একজন মানুষ। একই বছরে মিস ইউনিভার্স বিজয়ী হয়ে আবার নিজের দেশে সিনেমা করেছে এবং বেশ প্রশংসাও পাচ্ছে। অনেকের মতে, এই ধরনের কমার্শিয়াল সিনেমার জন্য মিথিলা পারফ্ক্টে। এটা আমার জন্য অবশ্যই ভালো লাগার একটা জিনিস।

দর্শকদের উদ্দেশে কী বলতে চাইবেন?

দর্শকদের উদ্দেশে বলতে চাই, আমরা তাদের জন্য কাজ করি। তারা যেন আমাদের কাজ দেখে এবং ভালোমন্দ উভয় মন্তব্য করে। আর সবাই আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা