মা বেহেন ও গুল্লাক সিজন ৫ এর পোষ্টার।
প্রতি সপ্তাহের মতো এবারও দর্শকদের জন্য বিভিন্ন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। ভারত, যুক্তরাষ্ট্রসহ নানা দেশের ভিন্ন ভাষার কনটেন্ট নিয়ে সাজানো হয়েছে এ সপ্তাহের তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কয়েকটি নতুন সিনেমা-সিরিজ।
ব্রাউন (হিন্দি সিরিজ)
মুক্তি : জি ফাইভ (৫ জুন)
অভিনয়ে : কারিশমা কাপুর, যিশু সেনগুপ্ত, হেলেন।
গল্প : কলকাতার এক প্রভাবশালী পরিবারের
তরুণীর রহস্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিরিজ। মামলার তদন্তের
দায়িত্ব পান পুলিশ কর্মকর্তা রিটা ব্রাউন, যিনি একসময় দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত
ছিলেন। তবে ব্যক্তিগত ট্রমা, নিঃসঙ্গতা ও আসক্তির সঙ্গে লড়াই করতে করতে তিনি জড়িয়ে
পড়েন এক ভয়ংকর সিরিয়াল কিলারের অনুসন্ধানে।
মা বেহেন (হিন্দি সিনেমা)
মুক্তি : নেটফ্লিক্স (৪ জুন)
অভিনয়ে : মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ধর্না দুর্গা।
গল্প : ক্রাইম ও কমেডির মিশেলে তৈরি
এই ছবির কেন্দ্রে রয়েছে একটি মধ্যবিত্ত পরিবার। মা রেখা এবং তার দুই মেয়ে জয়া ও সুষমার
জীবন হঠাৎ বদলে যায়, যখন তারা নিজেদের রান্নাঘরে একটি মৃতদেহ আবিষ্কার করে। ঘটনাটি
গোপন রাখার চেষ্টা করতে গিয়ে তারা আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হয়।
কেপ ফেয়ার (ইংরেজি সিরিজ)
মুক্তি : অ্যাপল টিভি প্লাস (৫ জুন)
অভিনয়ে : অ্যামি অ্যাডামস, প্যাট্রিক উইলস, হাভিয়ের বারদেম।
গল্প : জেল থেকে মুক্তি পাওয়ার পর
কুখ্যাত অপরাধী ম্যাক্স ক্যাডি প্রতিশোধের নেশায় একটি আইনজীবী দম্পতির জীবন ওলটপালট
করে দেয়। তার বিশ্বাস, ওই দম্পতির কারণেই তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। প্রতিশোধের
এই খেলায় ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা ও শঙ্কা।
অফিস রোমান্স (ইংরেজি সিনেমা)
মুক্তি : নেটফ্লিক্স
(৫ জুন)
অভিনয়ে : জেনিফার লোপেজ, ব্রেট গোল্ডস্টেইন।
গল্প : একটি এয়ারলাইনস কোম্পানির কর্মীদের গোপন প্রেমের সম্পর্ককে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। প্রতিষ্ঠানের সিইও অফিসে প্রেমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও একসময় নিজেই এক সহকর্মীর প্রেমে জড়িয়ে পড়েন। এরপর শুরু হয় মজার সব ঘটনা।
গুল্লাক সিজন ৫ (হিন্দি সিরিজ)
মুক্তি : সনি
লিভ (৫ জুন)
অভিনয়ে : জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি, হেলি শাহ।
গল্প : জনপ্রিয় পরিবারকেন্দ্রিক কমেডি-ড্রামা
সিরিজের নতুন মৌসুমে আবারও দেখা যাবে মিশ্র পরিবারকে। সন্তোষ, শান্তি, অন্নু ও আমানের
জীবনে আসা নতুন দায়িত্ব, পারিবারিক টানাপড়েন এবং সমসাময়িক নানা চ্যালেঞ্জের গল্প তুলে
ধরা হবে এই সিজনে।