× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা হলেন বুবলী, যে নাম রাখলেন মেয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

 চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

দীর্ঘদিন চুপচাপ থাকার পর যেন আড়ালে থাকার বিরতি ভাঙলেন। ভক্তদের সুখবর দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুক পোস্টে তিনি জানালেন, গত মাসে মা হয়েছেন তিনি।

বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে শুক্রবার বিকালে সন্তানের মা হওয়ার খবরটি জানান।

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

শবনম বুবলী একটি ফটোকার্ড শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানান। ফটোকার্ডে তিনি লিখেছেন, গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। শাকিব খানকে ট্যাগ করে বুবলী তার মা হওয়ার খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন।

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব–বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা