× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরে ভিন্ন রুপে ফিরছেন প্রভা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম

নতুন বছরে ভিন্ন রুপে ফিরছেন প্রভা

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০২২ সালে মিডিয়া অঙ্গনে এতটা সরব ছিলেন না। তবে নতুন বছরের প্রথম দিন থেকেই পর্দায় দেখা যাবে তাকে। আগামীকাল (১ জানুয়ারি) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে ভিন্ন রুপে দেখা যাবে প্রভাকে। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

নাটকটির গল্পে দেখা যায়, রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাই’সহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না”-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা