× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো’

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:১৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:৫১ পিএম

পরীমনি ও তসলিমা নাসরিন। ছবি কোলাজ

পরীমনি ও তসলিমা নাসরিন। ছবি কোলাজ

বিয়ে ভাঙছে ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির! শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরীমনি।সেই পোস্টে তিনি লেখেন, বছরের শেষে নিজের জীবনকে সুস্থ করার জন্যই এ রকম সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

২০২১ সালের ১৭ অক্টোবর সবাইকে চমকে দিয়ে রাজকে বিয়ে করেন পরীমনি। রাজ-পরীর একমাত্র সন্তান শাহfম মুহাম্মদ রাজ্য। ছেলের বয়স সবে চার মাস।

চর্চিত নায়িকার এ ইঙ্গিতমূলক পোস্ট রীতিমতো অবাক করেছে সবাইকে। পরীমনির ওই পোস্টের পরপরই লেখিকা তসলিমা নাসরিন সমবেদনা জানিয়েছেন পরীমনির প্রতি।আলোচিত এই অভিনেত্রীর জীবন তার জীবনেরই মতো বলে মন্তব্য করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তসলিমা নাসরিন পরীমনির উদ্দেশে লেখেন, ‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এ চক্রের মধ্যে পড়ে যায়।’

তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

তসলিমা আরও লিখেছেন, ‘পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা