× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমে ডুবে আছেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৪:৩২ পিএম

প্রেমে ডুবে আছেন শ্রুতি হাসান

তারকা অভিনেত্রী শ্রুতি হাসান তিন বছর হয়ে গেল প্রেম করছেন, অথচ সম্প্রতি বিষয়টি সামনে নিয়ে এলেন এ অভিনেত্রী। প্রেমিক শান্তনু হাজারিকাকে পেয়ে জীবন বদলে গিয়েছে কমল হাসান কন্যার। কেন এত ভাল লাগে প্রেমিক শান্তনুকে? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শ্রুতি। জানান, প্রেমিকের প্রশংসা করতে পারলে তিনি নাকি আর কিছুই চান না!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, শান্তনু শুধু প্রেমিক নন, তার সবচেয়ে ভালো বন্ধু। সম্পর্কে থেকে বোঝাপড়া আরও গভীর হয়েছে দু’জনের। শ্রুতির কথায়, “ভালো মানুষের সংস্পর্শে ইতিবাচক বদল আসে শুনেছিলাম। এখন নিজের জীবন দিয়ে বুঝি। শান্তনুর জন্যই আমি এত শান্ত আর দয়ালু হয়ে উঠেছি। আগে অসহিষ্ণু ছিলাম।”

শ্রুতির মতে, শান্তনু খুবই দয়ালু, শান্ত এবং চিন্তাশীল। তাকে অনুসরণ করে নিজেকে সংশোধন করার চেষ্টা করে চলেন শ্রুতি। প্রেমিকের প্রতি ভালোবাসায়, গর্বে বুক ভরে ওঠে অভিনেত্রীর।

সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও পোস্ট করেন। একসঙ্গে দু’জনকে দেখতে নাকি দারুণ লাগে, এমন দাবী অনুরাগীদের। 

দশ বছর আগে ‘রামাইয়া ভাস্তাবৈয়া’ ছবিতে শেষ দেখা গিয়েছিল কমল-কন্যাকে। তবে নতুন বছর বেশ গুছিয়ে শুরু হতে চলেছে তার। শ্রুতি অভিনীত ‘সালার’ মুক্তি পাবে ২০২৩ সালে। সে ছবিতে প্রভাসের বিপরীতে থাকছেন তিনি। তাছাড়াও, সদ্য শুটিং শেষ করলেন হলিউড ছবি ‘দ্য আই’-এর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা