× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার শুটিং সেটে নির্মাতার সঙ্গে ঝামেলায় জড়ালেন জনি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৬:২৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

এবার শুটিং সেটে নির্মাতার সঙ্গে ঝামেলায় জড়ালেন জনি

হলিউডের মেগাস্টার অভিনেতা জনি ডেপ। ঝামেলা করে শিরোনামে আসা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার তিনি শুটিং স্পটে সিনেমার পরিচালকের সঙ্গে ঝামেলা বাধিয়ে দিলেন। এরপর দুজনের তর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে জনির বিরুদ্ধে।  

জনির আসন্ন সিনেমা ‘জিন দ্যু বারি’। সিনেমায় তাকে দেখা যাবে ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের চরিত্রে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন। সেই মাইওয়েনের সঙ্গেই বিবাদে জড়িয়েছেন জনি।

হলিউডভিত্তিক গণমাধ্যমগুলোর তথ্য মতে, জনি ও মাইওয়েনের মধ্যে বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছে। তারা একে অন্যের সঙ্গে খুব বেশি কথা বলেন না। যেটুকু বলেন তাতেই বেধে যায় তর্ক। যা নিয়ে বাকিরাও বেশ সমস্যার মধ্যে পড়েন। তাই তাদের এমন আচরণে প্রোডাকশনের সবাই খুব বিরক্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসি শোবিজ কমেন্টার বার্নাড মনটিল্ড বলেছেন, ‘জনি ডেপ যখন সেটে আসেন তখন তিনি একজন চমৎকার অভিনেতা। শুধু মাঝে মাঝে পুরো টিম ভোর ৬টায় প্রস্তুত হয়ে যায়, জনি আসেন না। এরপর মাইওয়েন রেগে যান। পরের দিন রাগ করে নির্মাতা আসেন না, তখন জনি রেগে যান। এসবই চলছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তারা সারাক্ষণই তর্ক করতে থাকেন।’

জনি বর্তমানে ‘জিন দ্যু বারি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাবেক স্ত্রীর বিপক্ষে মানহানি মামলায় জেতার পর এটাই তার প্রথম সিনেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা