× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাফর ইকবালের লেখা গানে দেখা দিলেন সিয়াম-পরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৯ পিএম

জাফর ইকবালের লেখা গানে দেখা দিলেন সিয়াম-পরী

শিক্ষাবিদ, সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা গল্পে নাটক-সিনেমা অনেক তৈরি হয়েছে। সেগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। তার লেখা গল্পের সিনেমা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। তবে এই প্রথমবার তিনি গান লিখলেন। তারই গল্প নিয়ে তৈরি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখেছেন তিনি। গানটির শিরোনাম ‘আয় আয় সব তাড়াতাড়ি’।

গানটি প্রকাশ পেয়েছে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায়। প্রকাশের পর থেকেই বেশ প্রশংসিত হচ্ছে এ গান। ইমন চৌধুরীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর এ গানে অভিনয় করেছেন ছবির প্রধান দুই চরিত্র সিয়াম আহমেদ ও পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এই গানের দৃশ্যে আরও দেখা গেছে একঝাঁক শিশুকে।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি।

গানটি প্রসঙ্গে সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘জাফর ইকবাল স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বলেন, আমি কখনও গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি আজ প্রকাশ পেল। প্রত্যাশা করছিলাম গানটা সবার ভালো লাগবে। প্রকাশের পর থেকে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলা যায়। অনেক ফিডব্যাক পাচ্ছি গানটি নিয়ে। সবাই খুব উপভোগ করছেন।’

সিয়াম আহমেদ ও পরীমনি ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকারসহ ২০ শিশুশিল্পী।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা