× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরেই মুগ্ধ করলেন ফুয়াদ, গানে মাতালেন তারকারা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৩১ পিএম

ফিরেই মুগ্ধ করলেন ফুয়াদ, গানে মাতালেন তারকারা

ফুয়াদ আল মুক্তাদির। দেশের জনপ্রিয় একজন সংগীত পরিচালক। নতুন মিউজিক দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন। বর্তমানে খুব একটা নিয়মিত নন তিনি। অনেকটাই আড়ালে চলে গেছেন। থাকেন আমেরিকায়। সেখান থেকে কিছুদিনের জন্য ফিরে রবিবার (২৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে ‘ফুয়াদ লাইভ’ করলেন। মুগ্ধও করলেন ভক্তদের।

নিটোল পায়ের রিনিঝিনিতে শ্রোতারা হলেন বিমোহিত। চিরচেনা এই গানের তালে সুর তুললেন সবাই। বড়দিনের উৎসব আরও রঙিন করে তুলেছিলেন তিন তারকা। একই মঞ্চে ১৪ বছর পর বেসবাবা সুমন, ফুয়াদ ও আনিলার গান মুগ্ধতা ছড়াল।

এ কনসার্টে আরও ছিল মোট ৩০ তারকার সংগীত জমকালো পরিবেশনা। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।

কনসার্টের শুরুতেই মঞ্চে ওঠেন হাসিব। কণ্ঠে তুলে নেন সবার প্রিয় গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটি। ফুয়াদ ইন্ট্রো বিভাগে মঞ্চে ‘তুমি হীনা’ গানটি পরিবেশন করেন ফাইরুজ। এরপর তাশফি নিয়ে আসেন তার বেশ কয়েকটি গান। এর পরই জেফার মঞ্চ মাতান ‘ব্যস্ত শহরে’ গানটি দিয়ে।

এলিটা করিম মঞ্চে ওঠেন ‘কোথায়’ গানটি দিয়ে। পরে সংগীত পরিবেশন করেন পান্থ কানাই, ব্যাক জাং, আলী হাসান। এরপর আবার মঞ্চে আসেন ফাইরুজ এবং ফুয়াদ ইন্ট্রো পার্ট শেষ করেন।

রাফা ইন্ট্রোতে একে একে পারফর্ম করেন রাফা, আশরিন, জাকি আদনানা, জোহাদ এবং রিয়াসাত। সর্বশেষ পার্ট ছিল বেসবাবা সুমন ইন্ট্রো। এতে গানের সূচনা করেন বেসবাবা সুমন নিজেই। এরপর আসেন আনিকা, তাশফি, হাসিব, জোহান ও হাসিব। একে একে দেশের জনপ্রিয় মোট ৩০ তারকা শিল্পী গান পরিবেশন করেন।

এর আগে দর্শকদের জন্য এক্সপো জোনের গেট ওপেন হয়েছিল বিকাল ৫টায়। তখন থেকেই ফ্যানদের তীব্র স্রোত দেখা যায়। ফুয়াদ লাইভের টেলিকম পার্টনার হিসেবে ছিল বাংলালিংক, টিকিটিং পার্টনার ছিল গেট সেট রক, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ফুয়াদ লাইভ কনসার্টে আরও সংযুক্ত ছিল বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।

স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘সর্বশেষ যখন ফুয়াদের সঙ্গে কাজ করি তখন ২০১৯ সাল। সে সময় সবকিছু খুব অন্য রকম ছিল। করোনাবিহীন এক পৃথিবী ছিল। আজ প্রায় তিন বছর পর ফের ফুয়াদ মঞ্চে, তার সঙ্গে কাজের অভিজ্ঞতায় আমার নিজস্ব ভালোলাগা বেশি। এই দীর্ঘ বিরতির পর ফুয়াদ মঞ্চে এসেছে, সঙ্গে বেসবাবা সুমন আর আনিলা, রাফার এই অবিস্মরণীয় পারফরম্যান্স মন্ত্রমুগ্ধকর ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা