প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২০:১০ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬ ২০:১২ পিএম
অভিনেতা যাহের আলভী। ছবি: ফেসবুক থেকে
স্ত্রী মারা যাওয়ার তিন দিন পার হলেও নেপালে থেকে দেশে ফিরেননি অভিনেতা যাহের আলভী। যদিও গত শনিবার দুপুরে স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া মাত্রই জানিয়েছিলেন টিকিট পেতে বিলম্ব হওয়ার কারণে তিনি এদিন দেশে ফিরতে পারছেন না। অভিনেতা বলেছিলেন, রবিবার বিকালের মধ্যে দেশে ফিরবেন। কিন্তু একদিন অপেক্ষা করলেও স্ত্রীর শেষ বিদায়েও আসেননি এই অভিনেতা।
এর মধ্যেই দেশের কয়েকটি গণমাধ্যমে আলভীর পুরনো ভিডিও প্রকাশ পাওয়ায় অনেকেই মনে করছেন দেশে ফিরেছেন আলভী। তবে দেশে না ফেরার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করছেন অভিনেতা নিজেই।
আলভী জানান, এখনও নেপালে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি।
আলভী না ফিরলেও দেশে ফিরেছেন নাটকের পুরো টিম।
২০১০ সালের ৯ নভেম্বর গোপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী আফরা ইবনাত ইকরাকে বিয়ে করেছিলেন এ সময়ের ছোট পর্দার অভিনেতা যাহের আলভী। তাদের ভালোবাসার সংসার প্রায় দেড় যুগের। এই দম্পতির সংসারে রিজিক নামে একটি ছেলেসন্তান রয়েছে। তাদের সুখের ঘরে বেশ কয়েক বছর ধরে অশান্তি ছিল বলে অভিনেতার ইকরার অকাল মৃত্যুর পর তা সামনে এসেছে।