প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫ পিএম
স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী। ছবি: ফেসবুক
স্ত্রী আকরা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী।
তিনি জানান, ঢাকার মিরপুর ডিওএইচএসের বাসায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই সময় অভিনেতা শুটিংয়ের প্রয়োজনে নেপালে অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আলভী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে জাহের আলভী লিখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই”।
সন্তান ও পরিবারের কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব”।
বিভ্রান্তিকর কোনো সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে আলভী বলেন, “ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন”।