× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬ পিএম

অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ‘ইকরা।

অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ‘ইকরা।

ছোটপর্দার পরিচিত অভিনেতা ‘জাহের আলভীর’ স্ত্রী ‘ইকরা’ মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকরা

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করেছেন, ইকরা আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কোনো অপরাধের ছাপ পাননি।

অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। তিনি সেখানে ঈদের একটি বিশেষ নাটক ‘দেখা হলো নেপালে’–এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই নেপালের শুটিং প্রোগ্রামের কারণে তিনি দেশে না থাকায় পরিবারের সঙ্গে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

এ ঘটনায় ছোটপর্দার বন্ধুবান্ধব ও ফ্যানরা শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই ইকরার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা