× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই রীতিতে বিয়ে সারলেন রাশমিকা ও বিজয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯ পিএম

ভারতের রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই রীতিতে বিয়ে সেরেছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই রীতিতে বিয়ে সেরেছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিনের প্রেম আর অগণিত ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

ভারতের রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই বিয়েতে মূলত দুই ভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মিলন লক্ষ্য করা গেছে।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে ঐতিহ্যবাহী তেলুগু রীতিতে এই জুটির বিয়ে সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় রাশমিকা মান্দানার পৈতৃক ‘কোদাভা’ বা কুর্গ ঐতিহ্যে দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই নবদম্পতি।


বিয়ের ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্টে রাশমিকা লিখেছেন, বিজয়ই তাকে শিখিয়েছেন প্রকৃত ভালোবাসা আসলে কী এবং মনের শান্তি কাকে বলে। বিজয় তাকে প্রতিদিন বড় স্বপ্ন দেখার সাহস যুগিয়েছেন এবং বিশ্বাস করিয়েছেন তার সামর্থ্য নিজের ভাবনার চেয়েও অনেক বেশি।

উচ্ছ্বসিত রাশমিকা আরও লিখেছেন, বিজয় কখনোই তাকে প্রাণ খুলে নাচতে বাধা দেয়নি এবং তাকে শিখিয়েছে বন্ধুদের সঙ্গে ভ্রমণের আনন্দ।

অন্যদিকে বিজয় দেবরাকোন্ডাও বিয়ের ছবি শেয়ার করে একটি কাব্যিক নোট লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, প্রতিটি মুহূর্তে তিনি রাশমিকাকে ভীষণ মিস করতেন এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো রাশমিকার উপস্থিতিতে আরও বেশি পূর্ণতা পায়।

ঘরোয়া প্রশান্তির খোঁজে শেষ পর্যন্ত নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকেই স্ত্রী হিসেবে গ্রহণ করার কথা জানান এই অভিনেতা।

বিজয়ের শেয়ার করা একটি ছবিতে রাশমিকাকে আবেগাপ্লুত হয়ে চোখের জল মুছতেও দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম সিনেমা এক্সপ্রেসের সূত্রমতে, বিয়ের আগের সংগীত অনুষ্ঠানটি ছিল নাচে-গানে ভরপুর। এই জুটির ক্যারিয়ারের জনপ্রিয় সিনেমা ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর হিট গানগুলোতে তারা পারফর্ম করেন, তবে সবচেয়ে বেশি উন্মাদনা ছড়ায় ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গানগুলো।

হোটেলের ঘরোয়া গায়ে হলুদের অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গোলাপি গোলাপের পাপড়ি আর গাঁদা ফুলের আলপনায়। সেখানে এই জুটির ডাকনাম ‘রুশি’ ও ‘বিজয়’ খোদাই করা বিশেষ ফ্লোরাল প্ল্যাকার্ডের পাশাপাশি তাদের প্রিয় পোষ্য কুকুর স্টর্ম, চেস্টার এবং অরার জন্য ছিল বিশেষ ডেকোরেশন।

উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমোরিজে আয়োজিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

তারকাদের মধ্যে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তরুণ ভাস্কর, রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, এষা রেব্বা ও আশিকা রঙ্গনাথসহ আরও অনেকেই এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা