× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোভান-তটিনীর ‘মন ফড়িং’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম

জোভান-তটিনীর ‘মন ফড়িং’

আধুনিক নাট্যাঙ্গনে ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করে চলেছেন তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে তৈরি করেছে আলাদা এক প্রত্যাশা। পর্দায় তাদের রসায়ন, আবেগঘন সংলাপ আর রোমান্টিক টানাপড়েন বরাবরই আলোচনায় থাকে। সেই ধারাবাহিকতায় ঈদে আবার একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘মন ফড়িং’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। গল্প, চিত্রনাট্য ও পরিচালনাÑ তিনটি দায়িত্বই তিনি সামলেছেন। নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ, যিনি দৃশ্যধারণে নান্দনিকতার ছাপ রাখার জন্য পরিচিত।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে ঘিরে নাটকটি নির্মাণে নেওয়া হয়েছে বাড়তি যত্ন। গল্পে থাকছে আবেগের গভীরতা, সম্পর্কের টানাপড়েন এবং ভালোবাসার সূক্ষ্ম প্রকাশ। একই সঙ্গে চিত্রনাট্য ও উপস্থাপনায় রাখা হয়েছে নতুনত্বের ছোঁয়া, যাতে দর্শক পান ভিন্ন স্বাদের বিনোদন।

‘মন ফড়িং’ শুধু একটি রোমান্টিক গল্প নয়; এতে রয়েছে জীবনের বাস্তবতা, অনুভূতির দ্বন্দ্ব এবং স্বপ্ন-আকাঙ্ক্ষার প্রতিফলন। আর জোভান-তটিনীর অনস্ক্রিন রসায়ন সেই গল্পকে আরও জীবন্ত করে তুলবে বলেই প্রত্যাশা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা