× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুকিয়ে প্রেম করছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১১:২০ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১১:৪১ এএম

লুকিয়ে প্রেম করছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও

লুকিয়ে প্রেম করছেন অস্কারজয়ী ‌‌হলিউড তারকা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। টাইটানিক খ্যাত ‘জ্যাক’ তার নতুন বান্ধবী অভিনেত্রী ভিক্টোরিয়া লামাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

‘ফ্যালকন ক্রেস্ট’ খ্যাত স্টার লরেঞ্জো লামাসের মেয়ে ভিক্টোরিয়া ইতোমধ্যে নেটপাড়ার সেনসেশন। তার প্রতিই মন মজেছে লিওনার্দোর। তাদের সম্পর্ক গণমাধ্যমের শিরোনামে আসতেই গুঞ্জন শুরু হয়েছে দুজনের বয়সের ব্যবধান নিয়ে।

ব্যক্তিগত থেকে কর্মজীবন, সেলিব্রিটিদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহলের শেষ নেই। নতুন প্রেম নিয়ে আরও একবার খবরের শিরোনামে হলিউড অভিনেতা ৪৮ বছর বয়সি লিওনার্দো!

মজার বিষয় হচ্ছে টাইটানিক খ্যাত এই অভিনেতার নতুন প্রেমিকা তার চেয়ে ২৫ বছরের ছোট। দুজনকে পশ্চিম হলিউডের বার্ড স্ট্রিট ক্লাবে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে। তারপর আলাদাভাবে ক্লাব থেকে বেরিয়ে একই গাড়িতে চলে যান দুজনে। সে সময় স্থানীয় সংবাদমাধ্যমের ফটোগ্রাফার এ জুটিকে লেন্সবন্দি করেন। এ মুহূর্তে দুজনের ডিনার ডেটের কিছু ছবি নেটপাড়ায় ভাইরাল।

শুধু হলিউড কেন, কম বয়সি পার্টনারের সঙ্গে প্রেমের জোয়ারে ভেসেছে বলিউডও। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে নিয়ে কম চর্চা হয়নি। অনেকেই বলেছিলেন সংসার টিকবে না তাদের। আপাতত মেয়ে মালতীকে নিয়ে তাদের সুখী দাম্পত্য জীবন। প্রেমের ব্যাপারে কি হলিউড বলিউডকে নকল করে? যেন উস্কে যাচ্ছে জল্পনা!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা