× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয় থেকে মাহির বিরতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

ছবি: অভিনেত্রী সামিরা খান মাহি।

ছবি: অভিনেত্রী সামিরা খান মাহি।

ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। স্বাভাবিক ও সাবলীল অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি যেমন নির্মাতাদের আস্থাভাজন হয়েছেন, তেমনই দর্শকদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন নিয়মিত। ব্যস্ত শুটিং সিডিউল আর নতুন কাজের ঘোষণাÑ সব মিলিয়ে দারুণ সময় পার করছিলেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই এলো এক বিরতির খবর, যা অবাক করেছে তার ভক্তদের।

সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় মাহি। কাজের আপডেট, শুটিং সেটের মুহূর্ত কিংবা ব্যক্তিগত অনুভূতিÑ সবই ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। কিন্তু এবার আনন্দঘন কোনো ছবি নয়, বরং কিছুটা আবেগঘন বার্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। এক পোস্টে মাহি লিখেছেন, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি।

তিনি আরও লেখেন, মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। তবে এটা বিদায় না শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।

কাজ আর দর্শকদের ভালোবাসা ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয় তার। তাই মনটা ভারী হলেও এই বিরতিকে তিনি প্রয়োজনীয় বলেই মনে করছেন। তবে এটি স্থায়ী বিদায় নয়Ñ এ কথাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে মাহির বার্তা, দোয়া রাখলে খুব শিগগিরই তিনি আবার পর্দায় ফিরবেন।

মাহির এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে শুভকামনার বন্যা বইছে। কেউ বলছেন, কাজের চাপ সামলে মানসিক প্রশান্তির জন্য এমন বিরতি জরুরি। আবার কেউ দ্রুত তার প্রত্যাবর্তনের প্রত্যাশা জানাচ্ছেন। যদিও বিরতির নির্দিষ্ট কারণ খোলাসা করেননি মাহি, তবু ভক্তদের বিশ্বাসÑ অল্প দিনের বিরতির পরই আবারও নতুন উদ্যমে ক্যামেরার সামনে দেখা যাবে প্রিয় এই অভিনেত্রীকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা