× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন দুই সিনেমায় সায়রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩ পিএম

সায়রা আক্তার জাহান।ছবি: সংগৃহীত

সায়রা আক্তার জাহান।ছবি: সংগৃহীত

২০১৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে সায়রা আক্তার জাহানের। নির্মাতা প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি চাকরিতে যোগ দেন সায়রা। ফলে অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয় তাকে। প্রায় চার বছরের বিরতির পর ২০২৪ সালে আবারও অভিনয়ে ফেরেন তিনি। নতুন উদ্যমে কাজ শুরু করে ইতোমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন সায়রা, যা এখন মুক্তির অপেক্ষায়।

তার অভিনীত ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘ট্রাইব্যুনাল’ দুটি সিনেমাই ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত। এর মধ্যে ‘বিশ্বাস করেন ভাই’ পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। ছবিটির গল্প আবর্তিত হয়েছে ব্ল্যাক মানি বা কালোটাকাকে কেন্দ্র করে। বিভিন্ন পেশার কয়েকজন মানুষ নিজেদের স্বপ্ন পূরণের আশায় একত্রিত হয় এবং জড়িয়ে পড়ে এক নতুন মিশনে। সেই মিশনের নানা উত্থান-পতন, রহস্য ও অনিশ্চয়তাকে কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে পর্দায় তুলে ধরেছেন পরিচালক।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তবে ঢাকার বাইরে অবস্থান করায় প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি সায়রা। তবুও নতুন দুই সিনেমা নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা