× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রনায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭ পিএম

চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। ছবি: ফেসবুক থেকে

চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। ছবি: ফেসবুক থেকে

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি বুধবার এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ জানুয়ারি ভুক্তভোগী সুরভী বেগম আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত তাদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আদালত চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সুরভী বেগম ও রুবিনা নিঝুমের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে রুবিনা ও তার স্বামী রাহূল সুরভীর আস্থাভাজন হয়ে ওঠেন। বিভিন্ন সময় ধার নেওয়া টাকা সময়মতো পরিশোধ করে তারা বিশ্বাস অর্জন করেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ১ অক্টোবর তারা সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় সুরভী ওই অর্থ দেন। দুই মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে একটি চুক্তিনামাও সম্পাদিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল, রাহূল টাকা পরিশোধে ব্যর্থ হলে বা তার মৃত্যু হলে তার ভাই নান্নু মিঞা অর্থ পরিশোধ করবেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়েন এবং গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা ও রাহূল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। গত ২২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকায় তাদের বাসায় গিয়ে টাকা চাইলে সুরভীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি রামপুরা থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা