× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘এফ ওয়ান’ সিক্যুয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪ পিএম

ব্র্যাড পিট

ব্র্যাড পিট

গত বছরের অন্যতম আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল সিনেমা ছিল ‘এফ ওয়ান’। হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত এই ছবি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। রেসিং দুনিয়ার রোমাঞ্চ, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার গল্পে নির্মিত সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়ায়। এবার ভক্তদের জন্য এলো নতুন খবরÑ ছবিটির সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেরি ব্রুকহাইমার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় কিস্তির প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ডস ‘লাঞ্চন’ অনুষ্ঠানেও তিনি একই ঘোষণা দেন। তবে সিক্যুয়েলে কারা অভিনয় করবেন বা কবে মুক্তি পেতে পারেÑ এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি। ব্র্যাড পিট আবারও প্রধান চরিত্রে ফিরবেন কি না, সেটিও স্পষ্ট করেননি প্রযোজক।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম কিস্তিতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। ছবিটি চলতি বছর অস্কারে সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে, যা এর সাফল্যকে আরও দৃঢ় করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি যিনি ‘টপ গান : ম্যাভরিক’ পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত। এর আগে ‘এফ ওয়ান’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি এক সাক্ষাৎকারে জানান, তিনি এক সময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ ছবিতে ব্র্যাড পিট ও টম ক্রুজকে প্রধান ভূমিকায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে নির্মাতাদের বাজেট সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা