× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তরুণ নির্মাতারা প্রতিযোগী নন, সহযাত্রী’

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২ এএম

 নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

দেশীয় নাটক ও সিনেমায় ভিন্নধর্মী গল্প বলার জন্য পরিচিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সাম্প্রতিক কাজ, ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর নির্মাণ ভাবনা, সিনেমা পরিকল্পনা এবং দীর্ঘ ক্যারিয়ারে প্রতিযোগিতা প্রসঙ্গে খোলামেলা কথা বললেন এই নির্মাতা। গল্পের প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস।

প্রশ্ন : আপনার করা সাম্প্রতিক কাজগুলো সম্পর্কে জানতে চাই। 

উত্তর : আমার সাম্প্রতিক কাজগুলোতে আমি সবসময় চেষ্টা করেছি মানুষের বাস্তব জীবনের গল্পগুলোকে পর্দায় তুলে ধরতে। সম্পর্কের টানাপড়েন, পরিবারের আবেগ, ভালোবাসা এবং জীবনের কঠিন বাস্তবতা, এই বিষয়গুলো আমার কাজের মূল কেন্দ্রবিন্দু। দর্শকের সাথে আবেগগত একটা সংযোগ তৈরি করাই আমার প্রধান লক্ষ্য ছিল এবং আমি আনন্দিত যে দর্শকরা কাজগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

প্রশ্ন : এটা আমাদেরই গল্প ধারাবাহিকটি নির্মাণের ভাবনা এলো কীভাবে? 

উত্তর : ‘এটা আমাদেরই গল্প’ আসলে আমাদের চারপাশের সাধারণ মানুষের অসাধারণ জীবনের প্রতিফলন। যদিও এই গল্পটি বিদেশি একটা সিরিজ থেকে অনুপ্রাণিত। তারপর আমি আমার মতো করে গল্পটি আমাদের মতো করে তৈরি করা। আমরা প্রতিদিন যেসব মানুষ, সম্পর্ক এবং অনুভূতির মধ্য দিয়ে যাই, সেই বাস্তবতাকেই গল্পে তুলে ধরার ইচ্ছা থেকেই এই ধারাবাহিকের জন্ম। আমি চেয়েছি দর্শক যেন নিজেদের গল্প, নিজেদের কষ্ট, ভালোবাসা এবং স্বপ্ন এই নাটকের মধ্যে খুঁজে পায়।

প্রশ্ন : নিয়মিত সিনেমা নির্মাণ নিয়ে কোনো পরিকল্পনা করছেন? 

উত্তর : অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে ২০২৭-এর আগে না । আমি বিশ্বাস করি, সিনেমা একটি শক্তিশালী মাধ্যম যেখানে গল্পকে আরও বিস্তৃতভাবে বলা যায়। ভবিষ্যতে এমন কিছু সিনেমা নির্মাণ করতে চাই, যেগুলো শুধু বিনোদনই দেবে না, দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

প্রশ্ন : দীর্ঘ ক্যারিয়ারে তরুণ নির্মাতাদের কখনও প্রতিযোগী মনে করেন? 

উত্তর : না, আমি কখনও নির্মাতাদের প্রতিযোগী হিসেবে দেখি না। আমি সবসময় বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই, আমি আজও নতুনদের কাছ থেকে শিখি।

প্রশ্ন : জনপ্রিয়তা বাড়লে পর্ব বাড়ে আপনি কত পর্বে ‘এটা আমাদেরই গল্প’ শেষ করতে চান? 

উত্তর : আমার কাছে গল্পের সৌন্দর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু জনপ্রিয়তার জন্য অপ্রয়োজনীয়ভাবে গল্পকে দীর্ঘায়িত করার পক্ষপাতী আমি নই। আমি চাই, গল্পটি তার স্বাভাবিক এবং সুন্দর সমাপ্তিতে পৌঁছাক, যেখানে দর্শক একটি পরিপূর্ণ অনুভূতি নিয়ে শেষ পর্বটি দেখবেন। তাই শুরু থেকে ৫২ পর্ব প্ল‍্যান ছিল এখনও আছে।

প্রশ্ন : ঈদ উপলক্ষে কোনো নতুন নাটক আসছে কি? 

উত্তর : জি, ঈদ উপলক্ষে নতুন ২টি কাজ করব। ঈদের আনন্দের সাথে মিল রেখে দর্শকের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি।

প্রশ্ন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই? 

উত্তর : ভবিষ্যতে আমি আরও গভীর এবং অর্থবহ গল্প নিয়ে কাজ করতে চাই। এমন কিছু গল্প বলতে চাই, যেগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং দীর্ঘদিন মনে থাকবে। পাশাপাশি নতুন প্রতিভাদের সাথে কাজ করে ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করার ইচ্ছা রয়েছে। আমার লক্ষ্য একটাই, ভালো গল্প বলা, যেটা মানুষের মনে সত্যিকারের অনুভূতি জাগাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা