প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম
ছবি:মুমতাহিনা চৌধুরী টয়া ও সুনেরাহ বিনতে কামাল।
বসন্তের নরম আলোয় তারকারা হয়ে উঠেছেন প্রাণবন্ত। এক ঝলক ছবি, আর মুহূর্তগুলো যেন লাগছে গল্পের মতো— রয়েছে রঙ, হাসি আর বসন্তের কোমল ছোঁয়া।এবারের বসন্ত এসেছে ভালোবাসা নিয়ে, আর সেই অনুভূতিই ছবিতে ফুটে উঠেছে। রইল তারকাদের এমনই কয়েকটি প্রাণবন্ত ছবি...
মেহজাবিন চৌধুরী
প্যাস্টেল হলুদ শাড়ি পরে রোদ্দুরের মতোই উজ্জ্বলতা নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। জমিনে বড় সাদা ফুলেল ছাপ স্প্রিং ভাইব এনেছে লুকে।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে পারসা ইভানা
'বসন্তের রং কি?' এই লাইনটি ক্যাপশনে লিখে রঙিন বেশ কয়েকটি ছবি নিজের টাইমলাইনে পোস্ট করেছেন অভিনেত্রী পারসা ইভানা। সিল্ক বাটিকের বেগুনি রঙের শাড়িটিতে দারুণ মানিয়েছে তাকে ।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকেসাফা কবির
'এবার বসন্তে আমি আম্মুর শাড়ি পরেছি' - লিখে বসন্তের ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন এই তরুণ অভিনেত্রী। সিল্ক মোম বাটিকের এই শাড়িটি যেন সত্যিই বসন্তকে ছুঁয়ে গিয়েছে।

সুনেরাহ বিনতে কামাল
সুনেহরার পক্ষ থেকে ভক্তদের জন্য জানিয়েছেন বসন্তের শুভেচ্ছা।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে মুমতাহিনা চৌধুরী টয়া
শীতের শেষ রোদেলা দুপুর আর বসন্তের অপেক্ষা - বসন্তে এমনই ভালোবাসার উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকেবিদ্যা সিনহা মিম
ভালোবাসা দিবসে স্বামীর সাথে দারুণ সময় কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যাপশনে লিখেছেন হ্যাপি ভ্যালেনটাইন ডে।

বসন্ত ও ভালোবাসায় রঙিন হয়েছে তারকাদের জীবন। আর সেই আনন্দঘন মুহূর্তগুলোই তারা শেয়ার করেছেন ভক্তদের সাথে।