× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসন্ত-ভালোবাসায় টিভি–ওটিটির আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫ পিএম

বসন্ত-ভালোবাসায় টিভি–ওটিটির আয়োজন

ভালোবাসা আর বসন্তের আবেশে রাঙা ফেব্রুয়ারিকে ঘিরে বিনোদন দুনিয়ায় বইছে উৎসবের হাওয়া। টেলিভিশন চ্যানেল থেকে ওটিটি প্ল্যাটফর্ম-সবখানেই সাজানো হয়েছে বিশেষ আয়োজন। তারকাদের উপস্থিতি, নতুন নাটক-সিনেমা, সংগীত আর রোমান্টিক গল্পে দর্শকদের জন্য থাকছে দিনভর ভালোবাসার রঙে মোড়া এক অনন্য বিনোদন উৎসব।

ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে উপস্থিত থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, দিবসটি উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছেন তিনি। এক বিজ্ঞপ্তিতে টেলিভিশন স্টেশনটি জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৯ টায় প্রচার হওয়া 'বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে' অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন শবনম বুবলী। এটি সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। এ অনুষ্ঠানে ভক্ত-দর্শকদের সঙ্গে ভালোবাসার আদান-প্রদানের পাশাপাশি নায়িকার নানা অজানা কথা নিয়েও আলোচনা করবেন তিনি। 

এছাড়াও এ দিবসটিকে কেন্দ্র করে টেলিভিশন স্টেশনটি আরও অনেক আয়োজন রাখছে। এদিন বিশেষ আয়োজনের অংশ হিসাবে সকাল ৭টায় প্রচার হবে ‘রাঙা সকাল’। এতে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন যুগল জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম সংসার এবং বাংলাদেশের জীবন সম্পর্কে বলবেন তারা। সকাল ৯টায় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলা সিনেমা ‘ভালোবাসা এক্সপ্রেস’। সন্ধ্যা ৬টায় থাকছেন ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এ ছাড়া রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা