× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসের চার নাটক

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম

গল্পটা প্রেমের নাটকের পোস্টার

গল্পটা প্রেমের নাটকের পোস্টার

ফাল্গুনের হাওয়া আর ভালোবাসার রঙে রাঙা ফেব্রুয়ারি মানেই বিশেষ আয়োজনের মৌসুম। প্রিয় মানুষকে ঘিরে আবেগ, অব্যক্ত অনুভূতি আর মনের গোপন কথাগুলোই যেন এই সময়টায় নতুন করে ভাষা খুঁজে পায়। তাই ভালোবাসা দিবসকে সামনে রেখে নাট্যনির্মাতারাও হাজির হয়েছেন রোমান্টিক, সঙ্গীতনির্ভর ও হৃদয়ছোঁয়া গল্প নিয়ে। তেমনই কিছু নাটক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন।

‘লাভ ল্যাঙ্গুয়েজ'নাটকের পোস্টার

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রান আপ নিবেদিত বিশেষ নাটক ‘লাভ ল্যাঙ্গুয়েজ’ প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি প্রান আপের অফিসিয়াল পেইজ ও বাংলা ভিশন টিভিতে। পরিচালনা করেছেন রাইসুল তোমাল।আভিনয় করেছেন আরশ খান সহ আরো অনেকে। একই দিনে আসছে আরেক বিশেষ নাটক ‘গল্পটা প্রেমের’, যা ভালোবাসার ভিন্ন রঙের গল্প তুলে ধরবে দর্শকদের সামনে।

তবে দর্শকদের বাড়তি আগ্রহের কেন্দ্রে রয়েছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা জুটির নতুন নাটক যে কথা হয়নি বলা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন এবং এটি মুক্তি পাবে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। রোমান্টিক মিউজিক্যাল ঘরানার এই নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক তরুণকে কেন্দ্র করে, যার চরিত্রে অভিনয় করেছেন জোভান।

যে  কথা  হয়নি বলা নাটকের পোস্টার


কাব্য একজন কবি ও গায়ক। জীবিকার তাগিদে একটি রেস্তোরাঁয় নিয়মিত গান গায় সে। কলেজ জীবন থেকেই কুহু নামের এক তরুণীকে ভালোবাসে কাব্য। কুহু চরিত্রে রয়েছেন নিহা। 

নাটকটিতে রয়েছে দুটি মৌলিক গানসহ একাধিক সংগীতনির্ভর উপস্থাপন। একটি গানের কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। অন্যটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। সৌখিনের বিশ্বাস, ভালোবাসা দিবসে এই সঙ্গীতধর্মী গল্প দর্শকদের আলাদা আবেগে ছুঁয়ে যাবে।

এদিকে ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় রয়েছে বিশেষ নাটক মায়া বনের হরিণ। নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ নাটকে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটির গল্প ভাবনা ও পরিচালনায় রয়েছেন রুবেল আনুশ এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।‘মায়া বনের হরিণ’ মূলত এক অব্যক্ত ভালোবাসার গল্প। মনের গভীরে জমে থাকা অথচ বলা হয়নি—এমন অনুভূতিগুলোই এখানে প্রধান উপজীব্য। 

নিলয় ও হিমির রসায়ন বরাবরই দর্শকমহলে প্রশংসিত। এবারও ভিন্নধর্মী গল্পে তাদের উপস্থিতি নিয়ে দর্শকদের প্রত্যাশা বেশ উঁচু। জানা গেছে, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সব মিলিয়ে এবারের ভালোবাসা দিবসে দর্শক পাচ্ছেন না বলা প্রেম, সুর-সংগীত আর আবেগমাখা গল্পের সমাহার। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এসব নাটক ভালোবাসার দিনটিকে করে তুলবে আরও রঙিন ও স্মরণীয়—এমনটাই প্রত্যাশা নির্মাতা ও শিল্পীদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা