বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম
যিশুখ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উৎসব উপলক্ষে গোটা বিশ্বের বিভিন্ন চার্চ, পাঁচ তারকা হোটেল, শপিং মল সাজানো হয়েছে বর্ণিল সাজে। সান্তাক্লজ, উপহার সাজিয়ে রঙিন আলোয় সাজানো হচ্ছে সব জায়গা। যার প্রভাব পড়েছে ভারতের বলিউডেও। বি-টাউনের তারকারা এদিনের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বড়দিনে কে কোন পোশাক পরবেন তার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দেখে নেওয়া যাক সেই চিত্র—
কারিনা কাপুর খান
বলিউডের অন্যতম ফ্যাশনসচেতন অভিনেত্রী কারিনা কাপুর খান। উৎসব ছাড়াও তার পোশাক সেন্স ভক্তদের মুগ্ধ করে। কখনও শাড়ি তো কখনও পশ্চিমা পোশাকে আলো ছড়ানো এই অভিনেত্রী এবার বড়দিনে মুগ্ধ করবেন লাল বডিকন পোশাকে। যার ডিজাইন করেছে বিভু মহাপাত্র। যেটি শুধু বড়দিন সামনে রেখে বানানো হয়েছে। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা হয়। এরপর ভক্তরা নতুন পোশাকে কারিনাকে দেখতে কেমন লাগছে তা মন্তব্যবক্সে জানাতে থাকেন।
আলিয়া ভাট
বলিউডের ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। মাতৃত্বের আগে থেকেই লাইট-ক্যামেরা থেকে দূরে থাকা এই অভিনেত্রী এবার বড়দিনে রঙিন পোশাকে হাজির হবেন। ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উৎসবে আলিয়া ‘টুলে’ পোশাক পরবেন। লাল রঙের এ পোশাকে আলিয়া বড়দিনে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াবেন। যার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে আলিয়া একটি রানীর ইমোজি জুড়ে দেন। এরপর ভক্তরা তাকে রানীর সঙ্গে তুলনা শুরু করেন।
শ্রদ্ধা কাপুর
বলিউডের হাসিনা পার্কার শ্রদ্ধা কাপুর। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও সচেতন এই অভিনেত্রী। এবার বড়দিনে জাম্প সুইটে দেখা যাবে তাকে। যার ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে শ্রদ্ধাকে দেখা যায় খয়েরি রঙের হাতা কাটা একটি জাম্প সুইট পরেছেন তিনি। যেটি পা পর্যন্ত ঢাকা।
সারা আলী খান
বলিউড সেনসেশন সারা আলী খান। অভিনয়ের মতো ফ্যাশন দিয়েও আলোচনায় থাকেন তিনি। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা আলী খান ক্যান্ডি ক্যানেস পোশাকে ভক্তদের সামনে হাজির হবেন। পোশাকটিতে সারাকে মিষ্টি লাগছে বলে অনেকেই মন্তব্য করেন। ইনস্টাগ্রামে সারা ছবিটি শেয়ার করে লেখেন, ‘ক্যান্ডি হয়ে আসছি’।
দীপিকা পাড়ুকোন
বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০২২ সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে। অভিনয় ও পোশাক দিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার বড়দিনের পোশাকে ভক্তদের সামনে উপস্থিত হবেন। রেড ভেলভেট রঙের লেটেক্স লেদার ড্রেসে বেশ আবেদনময়ী দেখায় তাকে। ছোট চুল আর কাজলচোখে এ পোশাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন দীপিকা।