× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকের গানে লিজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯ এএম

নাটকের গানে লিজা

বাংলাদেশের সংগীতাঙ্গনে মিষ্টি কণ্ঠ আর আবেগী গান দিয়ে দীর্ঘদিন ধরেই শ্রোতাদের ভালোবাসা পেয়ে আসছেন সানিয়া সুলতানা লিজা। আধুনিক গান হোক কিংবা দেশাত্মবোধক সংগীতÑ নিজের স্বতন্ত্র গায়কীতে প্রতিবারই আলাদা করে নজর কাড়েন তিনি। নিয়মিত স্টেজ শো আর নতুন গান দিয়ে সক্রিয় থাকা এই শিল্পী এবার আবারও কণ্ঠ দিলেন একটি নাটকের গানে।

নতুন এই নাটকের নাম ‘প্রিয়জন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদর মির্জা। নাটকের জন্য তৈরি গানটির শিরোনাম ‘ভালোবাসা কেন যে এমন হয়’। এটি একটি রোমান্টিক ও আবেগঘন প্রেমের গান। গানটির কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস।

লিজার কণ্ঠে গানটির আবেগ নাটকের গল্পকে আরও গভীরতা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে শুধু স্টুডিও কাজেই নয়, ভালোবাসা দিবস উপলক্ষেও ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন এই সংগীতশিল্পী। ১৪ ফেব্রুয়ারি তিনি বগুড়ার মম ইন-এ সংগীত পরিবেশন করবেন। পরদিন ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মাওনাতেও একটি লাইভ শোতে অংশ নেবেন তিনি।

লিজার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল ‘আমরা সবাই বাংলাদেশ’, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। নতুন নাটকের গান ও আসন্ন স্টেজ পারফরম্যান্স মিলিয়ে ফেব্রুয়ারি মাসটি লিজার জন্য বেশ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা