× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌসুমী হামিদের ‘বংশ মর্যাদা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯ পিএম

মৌসুমী হামিদের ‘বংশ মর্যাদা’

অভিনয়ের বৈচিত্র্য আর চরিত্র বাছাইয়ের সাহস দিয়ে ছোটপর্দায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মৌসুমী হামিদ। সামাজিক বাস্তবতা ও মানবিক গল্পনির্ভর নাটকে তাকে বরাবরই স্বতঃস্ফূর্ত দেখা যায়। এবার তিনি অভিনয় করেছেন সমাজের বংশ পরিচয়কেন্দ্রিক ভণ্ডামি ও দ্বন্দ্ব নিয়ে নির্মিত নতুন কমেডি নাটক ‘বংশ মর্যাদা’-তে।

বংশ পরিচয় ও সামাজিক মর্যাদাকে ঘিরে প্রচলিত ধারণা, ভণ্ডামি আর দ্বন্দ্বের গল্প তুলে ধরেছে নতুন কমেডি নাটক ‘বংশ মর্যাদা’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এটি পরিচালনা করেছেন মো. ফাহাদ এবং গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রাজীব মণি দাস।

নাটকটির গল্পে দেখানো হয়েছেÑ মানুষ হিসেবে ভালো হওয়ার ক্ষেত্রে শুধু উত্তম আচরণই নয়, সমাজে বংশ পরিচয় কীভাবে অযথা বড় হয়ে ওঠে এবং ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। কাহিনির প্রধান চরিত্র আরিফ গ্রামে প্রভাবশালী হলেও ‘ফকিরা বংশ’-এর পরিচয়ের কারণে তাকে নানা অবমাননার মুখে পড়তে হয়। নাম ধরে হেয় করা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার মতো ঘটনাগুলো সমাজের নির্মম বাস্তবতাকেই তুলে ধরে।

বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প, যেখানে হাস্যরসের আড়ালে উঠে আসে গভীর সামাজিক বার্তা। মৌসুমী হামিদের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইনসহ একঝাঁক অভিনয়শিল্পী।

নাটকটি নিয়ে আশাবাদী মৌসুমী হামিদ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা