প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম
সাউথ এরা নেটওয়ার্ক আজ রবিবার (৮ফেব্রুয়ারি) তাদের ডকুমেন্টারি সিরিজ ‘বিটুইন টু ফিউচার্স’-এর নবম পর্ব ‘বিটুইন টু ফিউচার্স: এপিসোড ০৯’ রিলিজ করেছে। এই এপিসোডটি ২০২৪ সালের জুলাই বিদ্রোহ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মধ্যবর্তী ঐতিহাসিক ১৮ মাস সময়কে অনুসন্ধান করে, বিশেষত বাংলাদেশে গণমাধ্যমের উপর চলমান দমন-পীড়ন ও চ্যালেঞ্জের প্রিজমের মধ্য দিয়ে।
এই ডকুমেন্টারি সিরিজটি ২০২৪ সালের জুলাই মাসের দেশব্যাপী গণ-উত্থান, শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পরের ঘটনাবলি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ১২ ফেব্রুয়ারি নির্ধারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির ঘটনাপঞ্জি তুলে ধরে।
পর্ব ৯-এ হাসিনা শাসনামলের বিভিন্ন নিষ্ঠুরতার ঘটনা এবং ডিজিটাল সুরক্ষা আইনের (ডিএসএ) দমননীতি প্রদর্শন করে। এই এপিসোড প্রশ্ন তোলে: একটি বিপ্লবের পরেও সংবাদকক্ষ এখনও দমনের শিকার। পরবর্তী নির্বাচিত সরকার কি এই সেক্টরটিকে সত্যিকারে মুক্ত করতে সক্ষম হবে।