× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখের ‘ম্যায় হু না ২’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম

শাহরুখ খান।ছবি: সংগৃহীত

শাহরুখ খান।ছবি: সংগৃহীত

পরিচালক হিসেবে ফারাহ খানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও সফল কাজগুলো তৈরি হয়েছে শাহরুখ খানের সঙ্গে। দীর্ঘ এক যুগ পর আবারও পরিচালকের আসনে ফিরতে যাচ্ছেন ফারাহ খান, আর সেই প্রত্যাবর্তনে সঙ্গী হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা, তাদের নতুন প্রজেক্ট হতে যাচ্ছে সুপারহিট সিনেমা ‘ম্যায় হু না’-এর সিকুয়্যাল।

ইতোমধ্যেই ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন ফারাহ খান। শাহরুখকে নিয়ে তিনি এর আগে তিনটি সিনেমা পরিচালনা করেছেনÑ ২০০৪ সালের ম্যায় হু না, ২০০৭ সালের ওম শান্তি ওম এবং ২০১৪ সালের হ্যাপি নিউ ইয়ার। এর মধ্যে ম্যায় হু না ছিল সবচেয়ে বেশি আলোচিত। দেশপ্রেম, অ্যাকশন, ইমোশন ও কমেডির মিশেলে তৈরি এই সিনেমা মুক্তির পর বলিউডে নতুন মাত্রা যোগ করেছিল। প্রায় দুই দশক পর সেই গল্পের সিকুয়্যাল নিয়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি।

বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। প্রায় তিন বছর পর বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। এ ছাড়া এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার, ফলে প্রজেক্টটি নিয়ে বেশ সতর্ক অভিনেতা। জানা গেছে, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে কিং-এর শুটিং। এরপরই ম্যায় হু না ২-এর চিত্রনাট্য শুনবেন শাহরুখ।

প্রথম ম্যায় হু না সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, জায়েদ খান ও অমৃতা রাও। সিকুয়েলেও তাদের প্রত্যাবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি যুক্ত হতে পারে নতুন কিছু মুখ। শাহরুখ-ফারাহর এই বহুল প্রতীক্ষিত পুনর্মিলন কবে বড়পর্দায় রূপ পায়, সেদিকেই তাকিয়ে আছেন ভক্তরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা