× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা সমিতিতে বাতিঘরের ‘ঊর্ণাজাল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:০৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:২৮ পিএম

মহিলা সমিতিতে বাতিঘরের ‘ঊর্ণাজাল’

রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বাতিঘর প্রযোজিত নাটক ‘ঊর্ণাজাল’। নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল।

নাটকের গল্পে দেখা যাবে, বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফিরে আসে খালেদ। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার একখণ্ড জমিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সে।

এদিকে খালেদের বাল্যবন্ধু সয়ফুল সাঁইজির আখড়ায় বেড়ে উঠতে উঠতে একসময় গায়েন হয়ে যায়। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শিল্পের মনোনিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে চক্ষু দান করে যাওয়া বাউল শিল্পী জয়নালের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিব কেটে নেয় সমাজপতিরা। এই গায়কের কবরে গোখরো সাপ দেখে ভীত হয় গ্রামবাসী।

এ সুযোগে ধর্মীয় মতবাদে কৌশলে ঢুকে পড়ে অপকৌশল ও কূটনীতি। কাফের মুরতাদ হত্যার প্রশিক্ষণ চলতে থাকে দূরের জঙ্গলে জঙ্গি ক্যাম্পে। সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে গিয়ে হতাহতের দৃশ্যে বিহ্বল মুজাহিদের মৃত্যু হয় পিন পয়েন্ট খোলা নিজের হাতের অন্য গ্রেনেডে। গোপনে বাঁশঝাড়ে দাফন হয় লাশটির।

মধ্যরাতে শহীদের লাশ খায় একদল শিয়াল। মুরতাদের চোখ নিয়ে বেঁচে থাকা মুজাহিদ বিভ্রান্ত হয় জিহাদি কর্মে। আমির কৌশলে তার চোখ দুটি উপড়ে ফেলে। তৃতীয় নয়ন উন্মোচিত হয় মুজাহিদের। এভাবেই এগিয়ে যায় ঊর্ণাজাল নাটকের কাহিনি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেনমুক্ত নীল, ফিরোজ মুনীর, সঞ্জয় হালদার, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, সাদিয়া ইউসুফ বৃতা, ফয়সাল, স্মরণ বিশ্বাস, অপূর্ব কুমার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা