× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে তামান্না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১৯ পিএম

নতুন পরিচয়ে তামান্না

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনায়Ñ তবে এবার নাচ বা পর্দার উপস্থিতির জন্য নয়, একেবারে ভিন্ন পরিচয়ে। আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন নিজের জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। একটি ঘোষণামূলক ভিডিওর মাধ্যমে নতুন এই উদ্যোগের কথা জানান তামান্না। তার পর্দার বাইরের ব্যক্তিগত স্টাইল ও স্বাচ্ছন্দ্যবোধই এই ব্র্যান্ডের মূল অনুপ্রেরণা বলে জানিয়েছেন অভিনেত্রী।

নতুন উদ্যোগ নিয়ে তামান্নার ভাষ্য, এই ব্র্যান্ডে বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনে পরার উপযোগী গয়নার ওপর জোর দেওয়া হয়েছে। আরাম ও স্টাইল এই দুয়ের ভারসাম্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্যাশন ম্যাগাজিন গ্রাজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গয়নার ব্যবসার সঙ্গে তার পারিবারিক সংযোগ বহুদিনের। তার বাবা ১৫ বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। একজন অভিনেত্রী হিসেবে সব সময় নিখুঁত উপস্থিতির চাপ থাকলেও একসময় তিনি বুঝতে পারেন, ফ্যাশনের নামে অস্বস্তিকর কিছু আর পরতে চান না। এমনও অভিজ্ঞতা হয়েছে, যেখানে পোশাক বা গয়নার কারণে শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়েছিল। সেখান থেকেই সিদ্ধান্তÑ অস্বস্তিকে আর কখনোই সাজসজ্জার অংশ বানাবেন না।

নিজের পছন্দের গয়না প্রসঙ্গে তামান্না জানান, গত আড়াই বছরে তিনি উজ্জ্বল স্বর্ণ, প্রাকৃতিক হীরা ও রত্নপাথরের দিকে বেশি ঝুঁকেছেনÑ যেগুলো বাস্তব জীবনে তাকে স্বচ্ছন্দ রাখে। নিজেকে ‘অলস প্রকৃতির’ মানুষ বলেও স্বীকার করেন তিনি; তাই সহজে পরা যায়, দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসইÑ এমন গয়নাই তার পছন্দ। বাজারে সেই অভাব থেকেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর ধারণার জন্ম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা