× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১৬ পিএম

মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

ভালোবাসা, আবেগ ও জীবনের বাস্তব অনুভূতিকে কেন্দ্র করে দর্শকের সামনে আসতে যাচ্ছে নতুন টেলিভিশন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’। এই নাটকের মাধ্যমে আবারও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত অভিনেত্রী সামিরা খান মাহি। ইতোমধ্যে নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং দর্শকদের মধ্যে কৌতূহলও তৈরি করেছে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অ্যালেক্স উজ্জ্বল। পরিচালনায় রয়েছেন বি ইউ শুভ। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পের মূল উপজীব্য হলো ভালোবাসার গভীরতা, সম্পর্কের টানাপড়েন এবং জীবনের নানা বাস্তবতা। সাধারণ জীবনের আবেগঘন মুহূর্তগুলোই এখানে নাটকীয় রূপ পেয়েছে, যা দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর. ফারহান। পর্দায় তাদের রসায়ন ও চরিত্রের আবেগী প্রকাশ নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীকাল ২৯ জানুয়ারি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এদিকে শুধু এই নাটকেই থেমে নেই মাহির ব্যস্ততা। নতুন বছরের শুরু থেকেই একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল থেকে তিনি পরিচালক সৈয়দ শাকিলের নির্দেশনায় ‘জবানবন্দি’ শিরোনামের আরেকটি নাটকের শুটিং শুরু করেছেন। রাজধানীর উত্তরার একটি হাউসে চলছে এর দৃশ্য ধারণের কাজ।

নতুন নাটক ও চলমান শুটিং মিলিয়ে দর্শকের জন্য আরও নতুন গল্প উপহার দেওয়ার প্রস্তুতিতে রয়েছেন মাহি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা