× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শকের ভালোবাসা অনুপ্রেরণা জোগায়

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১৪ পিএম

দর্শকের ভালোবাসা অনুপ্রেরণা জোগায়

ছোটপর্দার পরিচিত মুখ থেকে ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করে নেওয়া তানিয়া বৃষ্টি এখন দর্শকের কাছে নির্ভরতার নাম। অভিনয়ে সাবলীলতা, চরিত্র বাছাইয়ে সচেতনতা আর কাজের প্রতি একাগ্রতাই তাকে আলাদা করে চিনিয়েছে। দর্শকের ভালোবাসা ও বিশ্বাসকে শক্তি করে সামনে এগিয়ে যাওয়ার এই যাত্রায় নিজের ভাবনা, পরিকল্পনা আর প্রত্যাশা নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস।

প্রশ্ন : আপনার সাম্প্রতিক কাজগুলো নিয়ে বলেন, যেমনÑ শুটিং শেষ হয়েছে বা চলছে সামনে মুক্তির অপেক্ষায় আছে।

উত্তর : আমার আগের কাজগুলো দর্শক অনেক বেশি পছন্দ করেছে। নতুন বছরে সিঙ্গেল কয়েকটা কাজ করছি। কয়েকটা নাটকের পাশাপাশি নতুন একটা সিনেমাতেও কাজ করছি। চেষ্টা করছি দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার। শুটিং শেষ না হওয়া পর্যন্ত এই প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে আশা করছি, এই নতুন কাজগুলোও দর্শকদের ভালো লাগবে।

প্রশ্ন : নতুন বছরে কি বেছে বেছে কাজ করার কোনো পরিকল্পনা আছে?

উত্তর : অবশ্যই বেছে বেছে কাজ করছি। যেহেতু এখন একটা নতুন সিনেমায় কাজ করছি, সেক্ষেত্রে নাটকগুলোও আমি বেছে বেছে করব এখন থেকে। পাশাপাশি সিনেমায় বেশি বেশি কাজ করার সুযোগ হলে অবশ্যই চিন্তাভাবনা সেভাবেই করব। বেশিরভাগ সময় আমি বাসায় থাকছি শুটিং অনেক কম করছি কিন্তু বেছে বেছে কাজ করছি।

প্রশ্ন : নতুন বছরে তানিয়া বৃষ্টিকে কি একটু ভিন্ন কোনো চরিত্রে দেখা যাবে, যে চরিত্রে দর্শক আগে কখনও দেখেনি?

উত্তর : আমি বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করি। একঘেয়েমি কোনো চরিত্রে বা দর্শক বোরিং হবে এরকম চরিত্রে কাজ করি না। যে চরিত্রে একবার কাজ করেছি সেই চরিত্র যেন আবার রিপিট না হয় সেই চেষ্টা আমি সব সময় করি।

প্রশ্ন : নাটকে আপনি যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, বড়পর্দায় কাজ করার ক্ষেত্রে সেটি কতটা অনুপ্রেরণা দিচ্ছে?

উত্তর : আশা করছি ছোটপর্দায় যে ভালোবাসা গ্রহণযোগ্যতা পেয়েছি বড়পর্দায় ও সেটা থাকবে। আসলে দর্শকের ভালোবাসা পাব কি পাব নাÑ এরকম চিন্তা করে কখনও কাজ করা হয়নি। আমি নিজে থেকে যেটা করতে চেয়েছি সেটাই করেছি এবং সেই কাজগুলো থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছি। আমি আশা করছি, বড়পর্দায়ও দর্শকের সেই ভালোবাসা পাব।

প্রশ্ন : দর্শকের থেকে পাওয়া ভালোবাসা ও বিশ্বাস কাজের ক্ষেত্রে কতটা অনুপ্রেরণা জোগায়?

উত্তর : দর্শকের থেকে পাওয়া ভালোবাসা এবং বিশ্বাস এটা তো সব সময় এক্সট্রা এনার্জির মতো কাজ করে। দর্শকদের ভালোবাসার জন্যই আমি আজকের তানিয়া বৃষ্টি হয়ে উঠতে পেরেছি। আর পার্সোনাল লাইফে তো দর্শকের ভালোবাসা বা বিশ্বাসÑ এগুলোর কোনো ইম্প্যাক্ট পড়ে না, তাই আমার পার্সোনাল লাইফটা আমি সব সময় পার্সোনাল রাখতে চাই।

প্রশ্ন : যারা আপনাকে ভালোবেসে সব সময় পাশে থাকে, সেই দর্শকদের উদ্দেশে কিছু বলতে চান?

উত্তর : দর্শকদের উদ্দেশে এতটুকুই বলতে চাই যে, আপনারা আমাকে এতদিন ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। নতুন বছরেও যেন সেই ভালোবাসা অটুট থাকে। আমার নতুন নতুন কাজের মাধ্যমে যেন আপনাদের ভালোবাসা আরও বেশি বেশি পেতে পারি। আর সবাই দোয়া করবেন যেন, আপনাদের আরও বেশি বেশি নতুন কাজ উপহার দিতে পারি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা