× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোভান-কেয়ার মনের দেয়ালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম

জোভান-কেয়ার মনের দেয়ালে

নীরবে, ধীরে কিন্তু দৃঢ়ভাবে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন কেয়া পায়েল। টেলিভিশন ও ইউটিউব নাটকের এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী, যেন প্রতিটি কাজের মধ্য দিয়ে নিজেকে ভেঙে গড়ার এক নিরবচ্ছিন্ন যাত্রায় আছেন। অল্প সময়ের অভিনয় ক্যারিয়ার হলেও অভিনয়ের প্রতি নিষ্ঠা, পরিশ্রম আর চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা তাকে পৌঁছে দিয়েছে দর্শকের আস্থার জায়গায়। সেই ধারাবাহিক সাফল্যের পথ ধরেই এবার আসছে তার নতুন নাটক ‘মনের দেয়ালে’।

রোমান্টিক গল্পের এই নাটকটি প্রযোজনা করেছে বসুন্ধরা হাউজিং। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন এবং কেয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান। আগামীকাল ২৯ জানুয়ারি নাটকটি প্রকাশ পাবে ক্যাপিটাল ইউটিউব ড্রামা চ্যানেলে।

২০২০ সালে অভিনয়ে পথচলা শুরু করা কেয়া পায়েল মাত্র পাঁচ বছরের কিছু বেশি সময়ে অভিনয় করেছেন প্রায় ৪০০টির মতো নাটকে। সংখ্যার বিচারে এটি যেমন বিস্ময়কর, তেমনই তার কাজের গ্রহণযোগ্যতার প্রমাণ মেলে ভিউয়ের হিসাবেও। ইউটিউবে কেয়া পায়েল অভিনীত ১০২টি নাটক ইতোমধ্যে এক কোটি ভিউ অতিক্রম করেছে, যা সমসাময়িক সময়ে খুব কম শিল্পীর ক্ষেত্রেই দেখা যায়। সম্প্রতি কেক কেটে এই অর্জন উদযাপন করলেও কৃতিত্ব একা নিজের ঘাড়ে নিতে চান না তিনি। তার মতে, দর্শক ও সহকর্মীদের সম্মিলিত ভালোবাসাই এই সাফল্যের মূল শক্তি।

নিজের অভিনয় নিয়ে কখনোই আত্মতুষ্ট নন কেয়া পায়েল। সুযোগ পেলেই নিজের কাজ দেখেন, পাশাপাশি অন্য শিল্পীদের অভিনয়ও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। পর্দায় নিজেকে দেখে তার মনে হয়Ñ আরও ভালো করার জায়গা আছে, শেখার বাকি এখনও অনেক কিছু। এই আত্মসমালোচনাই হয়তো তাকে প্রতিটি নতুন চরিত্রে আরও পরিণত অভিনয়ের দিকে এগিয়ে নিচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা