× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঁখির কণ্ঠে মিল্টন খন্দকারের ‘জোড়া শালিক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম

আঁখির কণ্ঠে মিল্টন খন্দকারের ‘জোড়া শালিক’

বাংলাদেশের জনপ্রিয় সংগীতের ভান্ডারে যার অবদান নীরবে কিন্তু দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে, তিনি গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীদের জন্যও তিনি নিয়মিত মৌলিক গান লিখে ও সুর করে আসছেন। তবে এত দীর্ঘ সংগীতযাত্রায় একটি আক্ষেপ ছিল তারÑ সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্য কখনোই মৌলিক গান তৈরি করা হয়নি। শিল্পী ও সুরকারের দেখা হলেই মিল্টন খন্দকার হাসতে হাসতে বলতেন, ‘তোমার সঙ্গেই গানের কাজ করাটা বাকি।’ অন্যদিকে আঁখি আলমগীরও দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। প্রথমবারের মতো মিল্টন খন্দকারের কথা ও সুরে একটি মৌলিক গান গাইলেন আঁখি আলমগীর। গানটির শিরোনাম ‘জোড়া শালিক’। বিশেষ এই গানটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’-এর জন্য। সম্প্রতি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর, যেখানে গানের রেকর্ডিং ও পরিবেশনার কাজ সম্পন্ন হয়।

নতুন গানটি নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিল্টন খন্দকার। শুটিং সেটের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘এতদিন আঁখিকে দেখলেই বলতাম, তোমার সঙ্গে গানের কাজ করাটাই বাকি! এখন আর বলতে পারব না। আঁখি আমার কথা ও সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো। মনে হলো, আমি একটি অসাধারণ গান করেছি।’ তার এই বক্তব্য থেকেই বোঝা যায়, গানটি তার কাছে কতটা আবেগের।

আঁখি আলমগীরের শক্তিশালী ও আবেগঘন কণ্ঠ আর মিল্টন খন্দকারের কথাসুরÑ এই প্রথমবারের সহযোগিতা নিয়ে সংগীতপ্রেমীদের আগ্রহও কম নয়। টেলিভিশনে সম্প্রচার হওয়ার আগেই ‘জোড়া শালিক’ গানটি ঘিরে তৈরি হয়েছে আলাদা এক প্রত্যাশা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা