× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে ইতিহাস গড়ল সিনার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:২৫ পিএম

অস্কারে ইতিহাস গড়ল সিনার্স

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণায় ইতিহাস গড়েছে রায়ান কুগলারের ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে গতকাল ঘোষিত তালিকায় ছবিটি রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে অস্কারের ৯৭ বছরের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়েছিল টাইটানিক, অল অ্যাবাউট ইভ ও লা লা ল্যান্ড।

২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘সিনার্স’ অস্কারের প্রচলিত শেষদিকের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় না থাকলেও সব হিসাব পাল্টে দিয়েছে। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। তিনি সেরা অভিনেতা বিভাগেও মনোনয়ন পেয়েছেন। গোল্ডেন গ্লোবসে উপেক্ষিত হলেও অস্কারে পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন উনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো।

মনোনয়নে দ্বিতীয় অবস্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মোট ১৩টি মনোনয়ন। এরপর রয়েছে ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম ও সেন্টিমেন্টাল ভ্যালুÑ প্রতিটি পেয়েছে ৯টি করে মনোনয়ন।

অভিনয় বিভাগে ছিল চমক। সেরা অভিনেত্রী বিভাগে জায়গা পাননি জেনিফার লরেন্স ও অ্যামান্ডা সাইফ্রেড। দীর্ঘ বিরতির পর কেট হাডসন মনোনয়ন পেয়ে আলোচনায় ফিরেছেন। পুরুষ বিভাগে পল মেস্কালের নাম না থাকাও বিস্ময় তৈরি করেছে।

আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৮তম অস্কারের চূড়ান্ত পুরস্কার বিতরণী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা