× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুরন্ত টিভিতে কুইজ ও কার্টুনের নতুন ধারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:২৪ পিএম

দুরন্ত টিভিতে কুইজ ও কার্টুনের নতুন ধারা

শিশু-কিশোর দর্শকদের জন্য নতুন উদ্দীপনা নিয়ে শুরু হতে যাচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। প্রতিবারের মতো এবারও ভিন্নধর্মী ও শিক্ষামূলক বিনোদনের সমন্বয়ে সাজানো হয়েছে নতুন আয়োজন। জ্ঞান, মেধা ও আনন্দের মেলবন্ধনে এই সিজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে কুইজ শো ‘দুরন্ত মেধাবী’।

‘দুরন্ত মেধাবী’ মূলত সারা দেশ থেকে বাছাই করা মেধাবী শিশুদের নিয়ে তৈরি একটি বিশেষ কুইজ অনুষ্ঠান। মোট ২৬টি পর্বে প্রচারিত এই শো’তে অংশগ্রহণকারীরা মুখোমুখি হবে জ্ঞান ও বুদ্ধির নানা চ্যালেঞ্জের। প্রতিযোগিতাটি সাজানো হয়েছে পাঁচটি উত্তেজনাপূর্ণ রাউন্ডে, যেখানে প্রতিটি রাউন্ডে থাকছে তিনটি করে প্রশ্ন। মেধা, যুক্তি ও ধাঁধাভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার এবং পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ।

অনুষ্ঠানটির সবচেয়ে বড় আকর্ষণ হলো চূড়ান্ত রাউন্ডের ‘হাই রিস্ক’ পর্ব। এই রাউন্ডেই নির্ধারিত হবে মেগা পুরস্কারের বিজয়ী। তবে কুইজের উত্তেজনার পাশাপাশি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে প্রতিযোগীদের নানা মজার অভিজ্ঞতা ও ব্যক্তিগত গল্প, যা দর্শকদের সঙ্গে তৈরি করে আলাদা এক সংযোগ।

আগামী ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টা এবং রাত ৯টায় দুরন্ত টিভিতে প্রচারিত হবে ‘দুরন্ত মেধাবী’। নতুন সিজনের এই আয়োজন শিশুদের শেখার আগ্রহ যেমন বাড়াবে, তেমনই বিনোদনের মাধ্যমে মেধার বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কুইজ শোর পাশাপাশি দুরন্ত টিভির ৩৪তম সিজনে থাকছে জনপ্রিয় সব আন্তর্জাতিক কার্টুন সিরিজ। এর মধ্যে রয়েছে জিগি অ্যান্ড দ্য জুট্রাম, ভিক দ্য ভাইকিং, হাইডি, ট্রি ফু টম, বিগ অ্যান্ড স্মল, মিয়া অ্যান্ড মি, দ্য স্মার্ফস, পাইনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক, কোকোনাট দ্য লিটল ড্রাগন, মায়া দ্য বী ও ল্যাসি।

এ ছাড়া শিশুদের জন্য থাকছে নাটক ‘এলাটিং বেলাটিং’ এবং পাপেট নাটক ‘বর্ণমালার ঘর’ ও ‘অবাক করা গাছের দেশে’। বিশেষ আয়োজন হিসেবে প্রচারিত হবে কাট্টুস কুট্টুস, দুরন্ত সময় ও দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে দেখা যাবে দেশি-বিদেশি নানা জনপ্রিয় সিনেমা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা