× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলে জ্বলে তারা ইউটিউবে এখন তারার সার্কাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’

চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’

নদীর ঢেউ, সার্কাসের রঙিন আলো আর ভালোবাসার মানবিক গল্পকে এক সুতোয় বেঁধে অরুণ চৌধুরী নির্মাণ করেছিলেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার সিনেমাটি নতুন ঠিকানায়, নতুন নামে দর্শকের সামনে হাজির হয়েছে। ইউটিউব চ্যানেল টেন স্টুডিওস-এ ছবিটি মুক্তি পেয়েছে ‘তারার সার্কাস’ নামে, যা অনেকেরই অজানা ছিল এতদিন।

গত বছর ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইউটিউবে এসেছে প্রায় তিন মাস আগে। তবে সম্প্রতি ফেসবুকে নির্মাতা অরুণ চৌধুরী নিজেই বিষয়টি জানানোর পর আলোচনায় আসে খবরটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র সার্কাসকন্যা তারা যার জীবনের গল্প নদীর পাড়ে গড়ে ওঠা এক সংগ্রামী বাস্তবতার প্রতিচ্ছবি। এই চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নদীতীরবর্তী এলাকায় ঘুরে ঘুরে সার্কাস দেখানো তারার চরিত্রটি ধারণ করতে গিয়ে তাকে নিতে হয়েছে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ। আগেই এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য সাহসের পাশাপাশি নিজেকে ভাঙার প্রয়োজন ছিল।

তারার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান ও মনিরা মিঠুকে। নতুন নামে হলেও ইউটিউবে মুক্তির মাধ্যমে ‘জলে জ্বলে তারা’ আবারও ফিরে পেল দর্শকের মনোযোগÑ ডিজিটাল পর্দায় নতুন করে নিজের গল্প বলার সুযোগ নিয়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা