× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীহার ‘জনম জনমে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৩:০১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ পিএম

অভিনেত্রী নাজনীন নীহা

অভিনেত্রী নাজনীন নীহা

স্বল্প সময়েই টেলিভিশন নাটকের দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। চরিত্র বাছাইয়ে সচেতনতা আর অভিনয়ে সাবলীল উপস্থিতির কারণে তিনি দ্রুতই জায়গা করে নিচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকপ্রত্যাশা পূরণে নতুন গল্প ও ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টায় এবার তিনি বেছে নিয়েছেন ভালোবাসার এক ভিন্ন স্বাদের গল্প। সেই ভাবনা থেকেই টিভি নাটকের জন্য তার নতুন কাজ ‘জনম জনমে’, যেখানে নীহার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

এর আগে ‘অবুঝ পাখি’ ও ‘উইশ কার্ড’ নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিল ইয়াশ-নীহা জুটি। সেই সফলতার রেশ ধরে এবার আবারও এই জুটিকে নিয়ে ভিন্ন আঙ্গিকের গল্প পর্দায় তুলে ধরছেন নির্মাতা তৌফিকুল ইসলাম। নাটকটির কাহিনি লিখেছেন রায়হান মাহমুদ।

জানা গেছে, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। এদিকে নাজনীন নীহা বর্তমানে আরও বেশ কয়েকটি ভিন্নধাঁচের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’, ‘সহযাত্রী’সহ একাধিক নাটকে অভিনয় করে তিনি দর্শক মহলে আলোচনায় ছিলেন। সর্বশেষ ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তার অভিনয়ও পেয়েছে প্রশংসা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা