× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ বছর পর এক মঞ্চে ফুয়াদ, বেজবাবা সুমন ও আনিলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:০১ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২৫ পিএম

১৪ বছর পর এক মঞ্চে ফুয়াদ, বেজবাবা সুমন ও আনিলা

দীর্ঘ বিরতির পর টান টান উত্তেজনা ও চমক নিয়ে ঢাকার মঞ্চে ফিরছে ফুয়াদ লাইভ। প্রায় ১৪ বছর পর আবার এক মঞ্চে একত্রিত হতে যাচ্ছেন ফুয়াদ, বেজবাবা সুমন ও আনিলা। ২৫ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোনে হবে এই কনসার্ট। 

এদিকে, বছর প্রায় শেষ! জমজমাট হচ্ছে শীতকাল। শীতকাল মানেই ছুটি, ভ্রমণ, আনন্দ আর কনসার্ট। মিউজিক আর গান ছাড়া যাদের চলেই না, তাদের কাছে ডিসেম্বর হলো পূর্ণিমার চাঁদ হাতে পাওয়া। তাই প্রতি বছরের মতো এইবারও শীতের আমেজ জমাতে ফুয়াদপ্রেমীদের জন্য এ এক স্বপ্নপূরণের মতো। যেহেতু ফুয়াদ অনেকদিন পর মঞ্চে উপস্থিত হবেন, তাই কনসার্টে ভক্তদের নিশ্চিত জনস্রোত হবে বলেই বোঝা যাচ্ছে। কনসার্টটিতে দেশের জনপ্রিয় আরও ৩০ তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। কনসার্টের লাইনআপবেজবাবা সুমন, স্টোইক ব্লিস, পান্থ কানাই, আনিলা, এলিটা, রাফা, জোহাদ, ফাইরুজ, তাশফি, জেফার, তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাংসহ আরও অনেকে।

শোনা যাচ্ছে, স্কুলজীবনের জনপ্রিয় মিউজিশিয়ান এবং প্রিয় গান ‘আবার জিগায়’ তারকা স্টোইক ব্লিস এবার ফুয়াদ লাইভে হাজির হবেন দীর্ঘদিন পর। দর্শকদের জন্য এক্সপো জোনের গেট ওপেন হচ্ছে ২৫ ডিসেম্বর বিকাল ৪টায়। 

ফুয়াদ লাইভ-এর টেলিকম পার্টনার হিসেবে থাকছে বাংলালিংক, বেভারেজ পার্টনার নেসক্যাফে, পেইমেন্ট পার্টনার বিকাশ, কমিউনিটি পার্টনার বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি এবং পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

বেজবাবা সুমন এই কনসার্ট নিয়ে তার ফেসবুক পেজে লিখেছেন, ফুয়াদের সঙ্গে শেষবার স্টেজে উঠেছিলাম ২০১৮ সালে ‘জয় বাংলা’ কনসার্টে। আমার শরীরের অবস্থা তখন ভয়ংকর খারাপ ছিল। হাতে ওয়াকিং স্টিক নিয়ে অনেক সাবধানে স্টেজে উঠি সেদিন। ঠিকমতো গান গাইতে পারিনি অসুস্থতার কারণে। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, সেদিন বলেছিলাম আবার কবে স্টেজে উঠব অথবা আদৌ উঠব কি না আমি জানি না। যাই হোক, ২০২২ সালের শেষে এসে আজ এই স্ট্যাটাস লিখছি একটি বিশেষ কারণে। আগামী ২৫ তারিখ স্টেজে উঠছি আবার ফুয়াদের সঙ্গে। গতবছর চট্টগ্রামে দীর্ঘ চার বছর পর ‘অর্থহীন’-এর ফেরত আসার কনসার্টটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার ছিল। আগামী ২৫ তারিখটাও আমার জন্য একটা বিশেষ দিন হয়ে থাকবে। ইনশাআল্লাহ সেদিন কোনো প্রকার ক্রাচের সাহায্য ছাড়াই সুস্থ অবস্থাতেই স্টেজে উঠব। স্টেজে আমাকে, ফুয়াদকে এবং আনিলাকে একইসঙ্গে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন।

স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, আমরা ফুয়াদ লাইভকে ২০১৯ সালের পর আবারও মঞ্চে নিয়ে আসছি, একটি দীর্ঘ বিরতির পর। ফুয়াদ লাইভে বেজবাবা সুমন, ফুয়াদ এবং আনিলার একই মঞ্চে উপস্থিতি অনেক উন্মাদনা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে, কারণ এটি ভক্তদের জন্য একটি অনন্য চমক হবে। আমি নিজেও এ নিয়ে বেশ উত্তেজিত। যেহেতু আমাদের অনুষ্ঠানটি মূলত তরুণদের জন্য, তাই তাদের চাহিদার কথা মাথায় রেখে কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। ঢাকায় আইসিসিবির এক্সপো জোনে এই কনসার্টের আয়োজন করার কারণ খোলা জায়গায় ফ্যানদের জন্য কনসার্ট বেশি উপভোগ্য হয়। পূর্বের বেশ কয়েকটি কনসার্ট এক্সপো জোনে ভালো সাড়া পেয়েছে। বরাবরের মতোই এই কনসার্টের পিআর পার্টনার হিসেবে থাকছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

দর্শকরা ফুয়াদ লাইভের টিকিট ক্রয় করতে পারবে অনুষ্ঠানটির টিকিটিং পার্টনার গেট সেট রক-এর ওয়েবসাইট থেকে। রেগুলার টিকিটের মূল্য ৫০০ টাকা, ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা