প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৭:০৫ পিএম
তাহসান খান
অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২।‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ ও ‘বঙ্গ’ প্রযোজিত এ শোর দ্বিতীয় সিজন শুরু হয়েছে গতকাল।
প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর। গত সিজনে সব প্লাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ ও ৩০ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এ শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে। তাহসান খানের জাদুকরি সঞ্চালনা এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টান টান উত্তেজনা।
গতকাল থেকে শুরু হওয়া এই শো সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২’ সম্প্রচার হবে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে (NTV)। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার বেলা ১টায়।
পাশাপাশি দর্শক তাদের সুবিধামতো যেকোনো সময় ও স্থান থেকে শোটি উপভোগ করতে পারবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।