× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে অভিনয় ছেড়েছিলেন নম্রতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

যে কারণে অভিনয় ছেড়েছিলেন নম্রতা

অভিনয় জগতের জনপ্রিয় তারকা দম্পতি মহেশ বাবু ও নম্রতা শিরোদকর। ক্যারিয়ারে মহেশ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন নম্রতা।

বড়পর্দায় সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্বের কারণে অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন মহেশের। এমনকি ‘প্রিন্স অব টলিউড’ও বলা হয় অভিনেতাকে। নারী ভক্তের সংখ্যাও কম নয় এই তারকার। কিন্তু দুই দশক ধরে মহেশের মনের রানী হয়ে আছেন স্ত্রী নম্রতা শিরোদকর।

নম্রতা অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন। ১৯৯৩ সালে ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী। পরে ভারতের হয়ে ‘মিস ইউনিভার্স’ আসরে প্রতিনিধিত্ব করে পঞ্চম হন। সে সময় সম্ভাবনাময় উজ্জ্বল একটি ক্যারিয়ার ছিল নম্রতার। কিন্তু বিয়ের পর অভিনয়কে বিদায় জানান এই লাস্যময়ী।

কয়েক দিন আগে তেলেগুর একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নম্রতা বলেন, স্বামী মহেশের কারণেই অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় মহেশ তাকে পরিষ্কার জানিয়েছিলেন, তিনি কর্মজীবী কোনো স্ত্রী চান না। ‘যদি তখন আমি কোনো অফিসেও চাকরি করতাম, তা হলেও কাজটি ছেড়ে দিতে বলত।‘ এ রকম বেশকিছু বিষয়ে বিয়ের আগেই বোঝাপড়া হয়েছিল দুজনের মধ্যে।

এর আগে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেছিলেন, নায়িকা হওয়ার চেয়ে মহেশের স্ত্রী হতে বেশি পছন্দ করেন তিনি। তবু গুঞ্জন রয়েছে, মহেশের কারণে অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘বিয়ের আগে আমি মহেশকে বলেছিলাম, বিয়ের পর অ্যাপার্টমেন্টে থাকব। কারণ হায়দরাবাদে গিয়ে এত বড় বাংলোয় কীভাবে থাকব। তা ছাড়া অনেক ভয়ও পাচ্ছিলাম আমি। যার কারণে নতুন একটি অ্যাপার্টমেন্টে আমরা থাকা শুরু করি।’ হায়দরাবাদে গিয়ে এ শর্তই দিয়েছিলাম স্বামীকে।

একইভাবে মহেশও চেয়েছিল, আমি যেন কোনো কাজ না করি। যার জন্য বিয়ের আগেই আমার সব সিনেমার কাজ শেষ করে ফেলি।’

প্রসঙ্গত, ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন মহেশ-নম্রতা। গৌতম কৃষ্ণা ও সিতারা নামে দুটি সন্তান রয়েছে এ দম্পতির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা