প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ২২:১৪ পিএম
শফিক তুহিন ও সাফিকা নাসরিন মিমির দ্বৈত গান ‘ফড়িং প্রজাপতি’ প্রকাশ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের কণ্ঠে প্রকাশ পেল নতুন একটি দ্বৈত গান। গানের শিরোনাম ‘ফড়িং প্রজাপতি’। গানটিতে শফিক তুহিনের সঙ্গে গেয়েছেন সাফিকা নাসরিন মিমি। মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন তারা। ভিডিওটি প্রকাশ করেছে ‘সোল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেল।
গানটি লিখেছেন হায়াত কামাল। সুরও করেছেন গায়ক শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন সালমান জেইম। আর ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী।
ফড়িং প্রজাপতি গান সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘‘খুব মিষ্টি একটি গান ‘ফড়িং প্রজাপতি’। সাফিকা নাসরিন মিমি অসাধারণ গেয়েছেন। তিনি শান্তি নিকেতন থেকে সংগীত স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গানে তার বেশ দখল আছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো একটি সুর করার চেষ্টা করেছি। আর চন্দন রায় চৌধুরী ভালো একটি ভিডিও নির্মাণ করেছেন। সবমিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে।’’
সাফিকা নাসরিন মিমি বলেন, ‘‘এমন সুন্দর একটি গান করে দেওয়ার জন্য শফিক তুহিন ভাইকে ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ইতিবাঁচক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি অনেকদূর যাবে।’’
উল্লেখ্য, শফিক তুহিন স্টেজ শো’র পাশাপাশি নতুন গান প্রকাশ করেন। এছাড়াও খ্যাতিমান শিল্পী ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্য গান তৈরি করেন।