× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাভাটারের আগামী পর্বে থাকবেন মিশেল ইয়ো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪৭ এএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪৮ এএম

অ্যাভাটারের আগামী পর্বে থাকবেন মিশেল ইয়ো

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে কাজ করার আগ্রহ জেমস ক্যামেরনের বহুদিনের। সেই ইচ্ছা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় মিশেল ইয়োকে নেওয়ার কথা থাকলেও নানা বাস্তবতায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে আশা এখনও ফুরায়নি। জেমস ক্যামেরনের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্রায় নিশ্চিত।

সম্প্রতি তাইওয়ানের সংবাদ মাধ্যম টিভিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, ‘যদি আমরা অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমার অংশ হবে।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় পর্বের বাণিজ্যিক সাফল্যের ওপর।

ক্যামেরন জানান, বর্তমান সময়ে বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে বড় বাজেটের সিনেমা নির্মাণ এখন বড় ঝুঁকির বিষয়। তিনি বলেন, ‘অ্যাভাটার ৩’ বানাতে আমাদের বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। তাই বক্স অফিসে ভালো ফল না পেলে পরবর্তী পর্বগুলোর কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।’ তার মতে, দর্শকের সমর্থন ও বক্স অফিস সাফল্যই নির্ধারণ করবে অ্যাভাটার সিরিজ কত দূর এগোতে পারবে।

অ্যাভাটার সিরিজের গল্প শেষ করার পরিকল্পনা রয়েছে মোট পাঁচটি সিনেমায়। এর মধ্যে তিনটি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এবং প্রতিটিই বিশ্বব্যাপী বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। 

তবে সেই আশঙ্কা অনেকটাই কেটে যাচ্ছে। কারণ মুক্তির পর থেকে ‘অ্যাভাটার ৩’ বিশ্বজুড়ে ইতোমধ্যেই প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নাভি জাতির এই চরিত্রটি গল্পে বিশেষ ভূমিকা রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা নিজেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা