× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আনোয়ার হোসেন স্মরণে প্রীতমের ‘প্রহরী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম

শহীদ আনোয়ার হোসেন স্মরণে প্রীতমের ‘প্রহরী’

কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে কৌতূহল জাগিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। ছবিতে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন তিনি। এরপর সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত আরেকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন শুধু একটি তারিখ-১৫.০১.২৬। রহস্যময় সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা।

অবশেষে গত বৃহস্পতিবার মিলেছে সেই রহস্যের উত্তর। প্রকাশ পেয়েছে প্রীতম হাসানের নতুন গান ‘প্রহরী’। তবে এটি কেবল আরেকটি গান নয়; এর পেছনে রয়েছে এক গভীর শ্রদ্ধা ও মহৎ উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে প্রথম সশস্ত্র প্রতিরোধে শহীদ হওয়া সামরিক কর্মকর্তা বীর উত্তম লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে স্মরণ করেই গানটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় ‘প্রহরী’। একজন অকুতোভয় মুক্তিযোদ্ধার আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই গানের মূল লক্ষ্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে সংঘটিত সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ হওয়া প্রথম সামরিক কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগারস) রেজিমেন্টের এই সাহসী অফিসার স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন।

স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে। ঢাকার সেনানিবাসে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ আজও তার স্মৃতির সাক্ষ্য বহন করে।

‘প্রহরী’ গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন প্রীতম হাসান নিজেই। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মানজুর অনিক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা