প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪১ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩২ পিএম
প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকেই গায়িকা জেফার ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব বারবার একে ‘গুজব’ বলেই উড়িয়ে দিতে চেয়েছেন। তাঁদের বক্তব্য ছিল পরিষ্কার-তাঁরা শুধুই বন্ধু ও সহকর্মী। এমনকি দেশ-বিদেশে একসঙ্গে ঘোরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দুজনেই। তাঁদের যুক্তি ছিল, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকা উচিত।
এই বিষয়ে সবচেয়ে বেশি মুখ খুলতে দেখা গেছে জেফারকেই। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাবলিক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ার আলোচনা ধরে কাউকে প্রেমে জড়ানোর গল্প বানানো ঠিক নয়। তাঁর ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি রাফসানকে চেনেন-একসঙ্গে কাজ করেছেন, শো করেছেন, খেলাধুলাও করেছেন। বন্ধুদের সঙ্গে বাইরে দেখা হওয়াটা একেবারেই স্বাভাবিক, সেটাকে প্রেম বলে ব্যাখ্যা করা হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন তিনি।

রাফসানও একই অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চেহারা কিংবা জেফারের সঙ্গে সম্পর্ক নিয়ে করা নানা মন্তব্যের জবাবে তিনি বলেন, এসব পুরোপুরি ভিত্তিহীন। তাঁর মতে, কারও সঙ্গে কাজ করা বা বন্ধুত্ব থাকা মানেই প্রেম-এই ধারণা সঠিক নয়।
এরই মধ্যে প্রকাশ্যে আসে রাফসান সাবাবের দাম্পত্য জীবনের ভাঙনের খবর। তিন বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই জানান তিনি। খবরটি প্রকাশের পরপরই মুখ খোলেন তাঁর স্ত্রী সানিয়া সুলতানা এশা।

নানা গুঞ্জন আলোচনা সমালোচনা কাটিয়ে আজ বুধবার সকালে ঢাকার অদূরে তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান এবং সন্ধ্যায় বিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে । যে সম্পর্ককে দীর্ঘদিন ধরে গুজব বলা হয়েছে, যে প্রেমকে বারবার অস্বীকার করা হয়েছে-সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটিই বাস্তবতার রূপ নিচ্ছে। দুই বছর ধরে চলা আলোচনা, বিতর্ক আর ব্যাখ্যার পর অবশেষে জেফার-রাফসান সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ইতমধ্যেই রাফসান তার ফেসবুকে দুজনের কিছু ছবি পোস্ট করেছেন। এবং ভক্তরা তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন ।