× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমানের সঙ্গে প্রথমবার চিত্রাঙ্গদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৫৬ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯ পিএম

ব্যাটল অব গালওয়ান সিনেমায় সালমান-চিত্রাঙ্গদা জুটি

ব্যাটল অব গালওয়ান সিনেমায় সালমান-চিত্রাঙ্গদা জুটি

সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং তার অভিনয়জীবনের পথচলা ও আসন্ন নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন। বেছে বেছে চরিত্রনির্ভর কাজ করার জন্য পরিচিত এই অভিনেত্রী তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানান, সালমান খানের সঙ্গে কাজ করাটা তার কাছে স্বপ্নপূরণের মতো অনুভূতি। শুটিং সেটে সালমানের উপস্থিতি পুরো ইউনিটে এক ধরনের ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। চিত্রাঙ্গদার মতে, সালমানের অভিনয় পর্যবেক্ষণ করেই অনেক কিছু শেখা যায়। পাশাপাশি সহশিল্পীদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে তার আন্তরিকতা শুটিংয়ের পরিবেশকে সহজ ও চাপমুক্ত করে তোলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা